রবিবার, ২৯ নভেম্বর ২০২৬ ।। ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৯ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
ইফার ৬৯ একর বেদখলি জমি ১৫ দিনের মধ্যে উদ্ধারের সুপারিশ খিদমাহ হাসপাতালে হজযাত্রীদের জন্য বিশেষ ছাড় দলীয় স্বার্থের কারণে সংস্কার ও বিচার নিশ্চিত হয়নি: পীর সাহেব চরমোনাই ৭ দলীয় ঐক্য না হলে এককভাবে নির্বাচনের প্রস্তুতি নেবে খেলাফত আন্দোলন গণভোটের রায় উপেক্ষা করলে সরকারকে সহযোগিতা নয়: আমিরে মজলিস ‘ইসলামি আদর্শে উজ্জীবিত হয়ে যোগ্য নেতৃত্ব গড়তে হবে’ মাওলানা ফজলুর রহমানের বাড়ি সিলগালায় ক্ষুব্ধ মুফতি তাকী উসমানী বিশ্বজুড়ে আলোচনায় 'রিজালুল ফজর', বাড়ছে জনপ্রিয়তা বুলডোজার আতঙ্কে পানির দামে জমি বিক্রি করছেন আসামের মুসলিমরা! আফগান নারীদের নাম নিয়ে আলোচিত প্রতিবেদনের ব্যাখ্যা দিলেন সাংবাদিক

‘কোরআনের আইন ছাড়া ন্যায় বিচার প্রতিষ্ঠা হবে না’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

কক্সবাজার প্রতিনিধি

‘একটার পর একটা দল ক্ষমতায় এসে এদেশের মানুষকে শাসন করেছে, কিন্তু এদেশের মানুষের মৌলিক অধিকার তারা ফিরিয়ে দিতে পারেনি। তাদের শাসন যত দীর্ঘ হয়েছে, জনগণের দুঃখ-দুর্দশা তত বেড়ে গেছে। আওয়ামী লীগ সরকার প্রথম যখন ক্ষমতায় আসে, তখন তারা বলেছিল- ‘আমরা ১০ টাকা দামে চাউল খাওয়াব’। কিন্তু তারা যখন পালিয়ে যাচ্ছে তখন দেশে চালের দাম ৭০টাকা। যদি দেশে ন্যায় বিচার কায়েম করতে চাই, তাহলে ইসলামের কোন বিকল্প নাই। কোরআনের আইন ছাড়া ন্যায় বিচার প্রতিষ্ঠা হবে না। আমরা যদি এদেশের মানুষের অধিকার আদায় করতে চাই, তাহলে ইসলাম ছাড়া বিকল্প কোন পথ নেই।’

কক্সবাজারের উখিয়ার জালিয়াপালংয়ে জামায়াতে ইসলামী জালিয়াপালং ইউনিয়ন শাখা আয়োজিত সহযোগী সদস্য সম্মেলনে এসব কথা বলেন জেলা আমির মাওলানা অধ্যক্ষ নুর আহমদ আনোয়ারী।

জালিয়াপালং ইউনিয়ন শাখার সভাপতি হোসাইন আহমদের সভাপতিত্বে শুক্রবার বিকাল ৩টায় সোনারপাড়া স্টেশন চত্বরে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি ছিলেন জেলা আমির অধ্যক্ষ মাওলানা নুর আহমদ আনোয়ারী।

এসময় তিনি বলেন, শহীদ আবু নাছের রঙ্গিখালী মাদ্রাসার ছাত্র ছিল,  আমিও ওই মাদ্রাসার ছাত্র ছিলাম। আজকে তার কথা মনে পড়ে গেল। শহীদ আবু নাছেরের স্মৃতিজড়িত এই জালিয়াপালং ইউনিয়নকে আল্লাহ তায়ালা কবুল করুন।

এসময় শহীদ আবু নাসেরের কথা বলে কান্নাজড়িত কন্ঠে তার আত্মার মাগফিরাত কামনা করেন তিনি।

তিনি বলেন, আমরা জামায়াতে ইসলামীর পক্ষ থেকে একটি মেসেজ দিতে চাই- নতুন বাংলাদেশর প্রেক্ষাপটে এদেশের মানুষ যদি জামায়াতে ইসলামীকে রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার সুযোগ করে দেয় তাহলে জামায়াতে ইসলামী কোরআনের সেই আয়াতের আলোকে ধনীদের সম্পদের ভেতরে গরিবের যে হক আছে- সে হক বের করে গরিবদের মাঝে বিতরণ করা হবে।

প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর কক্সবাজার জেলার সাবেক সেক্রেটারি ও সাবেক উখিয়া উপজেলা চেয়ারম্যান এ.কে.এম শাহজালাল চৌধুরী। এসময় তিনি বলেন, এদেশের যারা প্রখ্যাত আলেম তাদের আওয়ামী সরকার বছরের পর বছর কারাগারে বন্দি রেখেছিলো। সকল ধরণের মাহফিল বন্ধ করে দিয়েছিল, জনগণের পাশে আমাদের আসতে দেয়নি।

সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- কক্সবাজার জেলার সহকারী সেক্রেটারি এবং ইসলামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাওলানা দেলোয়ার হোছাইন, কক্সবাজার শহর আমির আব্দুল্লাহ আল ফারুক  ও উখিয়া উপজেলা আমির মাওলানা আবুল ফজলসহ বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ডের নেতৃবৃন্দ।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ