মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬ ।। ৫ শ্রাবণ ১৪৩৩ ।। ৭ সফর ১৪৪৮

শিরোনাম :
উম্মুল কুরা মহিলা মাদরাসার পরিচালকের মুক্তির দাবিতে মানববন্ধন  প্রধানমন্ত্রীর নৈশভোজে মাওলানা ইসলামাবাদী-ইকরামের নেতৃত্বাধীন জমিয়ত ‘তাহাফ্ফুজে ফিকরে আকাবির’ মহাসম্মেলন ৬ আগস্ট, প্রধান অতিথি দেওবন্দের মুহতামিম এই বাংলাদেশ দেখার জন্য বুলেটের সামনে দাঁড়াইনি: শায়খে চরমোনাই ‘হিজবুল বাহারের জাকাত’ নামে ধর্মীয় অনুষ্ঠান শরিয়তসম্মত নয়: মারকাযুদ দাওয়াহ কেন প্রধানমন্ত্রীর নৈশভোজ বর্জন, কী বলছে জমিয়ত নিউজিল্যান্ডের বৃহত্তম মসজিদ পরিদর্শনে রাবেতা মহাসচিব জাকাত বোর্ডকে আরও কার্যকর ও শক্তিশালী করার উদ্যোগ নতুন রাজনৈতিক প্রধান বেছে নিলো হামাস ‘চলো সংসদ’ ঘিরে উত্তাল দিল্লি, বন্ধ ইন্টারনেট

যমজ বোনের মৃত্যুর খবরে অপর বোনের মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

নওগাঁ প্রতিনিধি

নওগাঁর মহাদেবপুরে লক্ষ্মী রাণী (৬৫) নামে যমজ এক বোনের মৃত্যুর খবরে সরস্বতী রাণী (৬৫) নামে অপর যমজ বোনের মৃত্যু হয়েছে। এ ঘটনা ঘটে শনিবার ভোর সোয়া ৫টার দিকে মহাদেবপুরে। মৃত যমজ দুই বোন লক্ষ্মী রাণী ও সরস্বতী রাণী উপজেলার সরস্বতীপুর সরকারপাড়ায় মৃত সংকর সরকারের মেয়ে।

স্থানীয়রা জনায়, লক্ষ্মী রাণী ও সরস্বতী রাণীরা চার বোন। তারা সবাই বাবার বাড়িতে থাকেন। এর মধ্যে লক্ষ্মী রাণী দীর্ঘদিন থেকে হার্টের অসুখে ভুগছিল। ভোর পৌনে ৫টার দিকে লক্ষ্মী রাণীর মৃত্যু হয়। হঠাৎ করে লক্ষ্মী রাণীর মৃত্যুর কথা শুনে তার যমজ বোন সরস্বতী রাণী বলেন- ‘এক সাথে দুনিয়ায় এসেছিলাম, আর তুই আমাকে ছেড়ে চলে গেলি’ বলেই তিনি মাটিতে ঢলে পড়েন এবং সাথে সাথেই তার মৃত্যু হয়।

মৃত যমজ দুই বোনের প্রতিবেশী ও সরস্বতীপুর উচ্চ বিদ্যালয়ের অফিস সহকারী জনি সরকার বলেন, তাদের বিয়ের পর তারা চার বোন স্বামীকে নিয়ে এখানেই থাকত।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ