মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬ ।। ৫ শ্রাবণ ১৪৩৩ ।। ৭ সফর ১৪৪৮

শিরোনাম :
উম্মুল কুরা মহিলা মাদরাসার পরিচালকের মুক্তির দাবিতে মানববন্ধন  প্রধানমন্ত্রীর নৈশভোজে মাওলানা ইসলামাবাদী-ইকরামের নেতৃত্বাধীন জমিয়ত ‘তাহাফ্ফুজে ফিকরে আকাবির’ মহাসম্মেলন ৬ আগস্ট, প্রধান অতিথি দেওবন্দের মুহতামিম এই বাংলাদেশ দেখার জন্য বুলেটের সামনে দাঁড়াইনি: শায়খে চরমোনাই ‘হিজবুল বাহারের জাকাত’ নামে ধর্মীয় অনুষ্ঠান শরিয়তসম্মত নয়: মারকাযুদ দাওয়াহ কেন প্রধানমন্ত্রীর নৈশভোজ বর্জন, কী বলছে জমিয়ত নিউজিল্যান্ডের বৃহত্তম মসজিদ পরিদর্শনে রাবেতা মহাসচিব জাকাত বোর্ডকে আরও কার্যকর ও শক্তিশালী করার উদ্যোগ নতুন রাজনৈতিক প্রধান বেছে নিলো হামাস ‘চলো সংসদ’ ঘিরে উত্তাল দিল্লি, বন্ধ ইন্টারনেট

পঞ্চগড়ে তাপমাত্রা ১০.৩ ডিগ্রি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

রংপুর ব্যুরো

হিমালয় কন্যা নামে খ্যাত উত্তরের জেলা পঞ্চগড়ে তাপমাত্রার পারদ নেমেছে ১০ দশমিক ৩ ডিগ্রি সেলসিঢাসে। টানা ৫দিন ধরে কমছে রাতের তাপমাত্রা। কদিন ধরে রাতের শুরু থেকে ভোর পর্যন্ত কুয়াশা পড়েছে। কুয়াশার কারণে সন্ধ্যার পর থেকে প্রচণ্ড ঠান্ডা অনুভূত হয়। তবে সূর্য ওঠার পর থেকে কমতে থাকে শীত। সকাল থেকে ঝলমলে রোদ ছড়িয়ে পড়ে চারদিক।

শনিবার সকাল ৯টায় রাতের সর্বনিম্ন তাপমাত্রা ১০ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করে তেঁতুলিয়া আবহাওয়া অফিস। শুক্রবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১১ দশমিক ৩ ডিগ্রি। টানা পাঁচ দিন ধরে পঞ্চগড়ের তেতুঁলিয়ায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হচ্ছে। তবে শুক্রবার দিনের তাপমাত্রা (সর্বোচ্চ) ছিল ২৮ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। ঝলমলে রোদে সকাল থেকে বিকাল পর্যন্ত শীতের তেমন দুর্ভোগ নেই। তবে সন্ধ্যার পর থেকে শুরু হয় কনকনে শীত। ফলে সকাল সকাল কাজে যোগ দেওয়া দিনমজুর ও কৃষি শ্রমিকদের দুর্ভোগ বেড়েছে।

তেঁতুলিয়া আবহাওয়া অফিসের সিনিয়র আবহাওয়া পর্যবেক্ষক জিতেন্দ্র নাথ রায় বলেন, শনিবার সকাল ৯টায় রাতের সর্বনিম্ন তাপমাত্রা ১০ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করে তেঁতুলিয়া আবহাওয়া অফিস। শুক্রবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১১ দশমিক ৩ ডিগ্রি।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ