রবিবার, ২৯ নভেম্বর ২০২৬ ।। ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৯ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
ইফার ৬৯ একর বেদখলি জমি ১৫ দিনের মধ্যে উদ্ধারের সুপারিশ খিদমাহ হাসপাতালে হজযাত্রীদের জন্য বিশেষ ছাড় দলীয় স্বার্থের কারণে সংস্কার ও বিচার নিশ্চিত হয়নি: পীর সাহেব চরমোনাই ৭ দলীয় ঐক্য না হলে এককভাবে নির্বাচনের প্রস্তুতি নেবে খেলাফত আন্দোলন গণভোটের রায় উপেক্ষা করলে সরকারকে সহযোগিতা নয়: আমিরে মজলিস ‘ইসলামি আদর্শে উজ্জীবিত হয়ে যোগ্য নেতৃত্ব গড়তে হবে’ মাওলানা ফজলুর রহমানের বাড়ি সিলগালায় ক্ষুব্ধ মুফতি তাকী উসমানী বিশ্বজুড়ে আলোচনায় 'রিজালুল ফজর', বাড়ছে জনপ্রিয়তা বুলডোজার আতঙ্কে পানির দামে জমি বিক্রি করছেন আসামের মুসলিমরা! আফগান নারীদের নাম নিয়ে আলোচিত প্রতিবেদনের ব্যাখ্যা দিলেন সাংবাদিক

মুন্সীগঞ্জে দুই মামলায় গ্রেফতার ৬

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মুন্সীগঞ্জ প্রতিনিধি

গরু চুরির অপবাদ দিয়ে ৮ বছরের শিশুকে গাছের সঙ্গে বেঁধে শিশু নির্যাতন এবং তা ভিডিও করায় মুন্সীগঞ্জের গজারিয়ায় চর বলাকী গ্রাম থেকে দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। একই দিন রাতে অপর মামলায় আরও ৪ জনকে গ্রেফতার করে পুলিশ। মঙ্গলবার রাত ও বুধবার ভোরে পৃথক এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

শিশুকে গাছের সঙ্গে বেঁধে নির্যাতনের মামলায় হোসেন্দী ইউনিয়নের চর বলাকী গ্রামের গ্রেফতারা হলেন- মোজাম্মেল ভূঁইয়া (৩৪) ও সুমন মিয়া (২৬)।

অপরদিকে  ছিনতাইয়ের অভিযোগে ইমামপুর ইউনিয়নের ইমামপুর গ্রামের লিয়ন মিয়া, শুভ প্রধান, হাবিবুর রহমান এবং একই ইউনিয়নের মাথাভাঙ্গা গ্রাম থেকে রাইসুল মিয়া গ্রেফতার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন গজারিয়া থানার ওসি মাহবুবুর রহমান।