মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬ ।। ৫ শ্রাবণ ১৪৩৩ ।। ৭ সফর ১৪৪৮

শিরোনাম :
উম্মুল কুরা মহিলা মাদরাসার পরিচালকের মুক্তির দাবিতে মানববন্ধন  প্রধানমন্ত্রীর নৈশভোজে মাওলানা ইসলামাবাদী-ইকরামের নেতৃত্বাধীন জমিয়ত ‘তাহাফ্ফুজে ফিকরে আকাবির’ মহাসম্মেলন ৬ আগস্ট, প্রধান অতিথি দেওবন্দের মুহতামিম এই বাংলাদেশ দেখার জন্য বুলেটের সামনে দাঁড়াইনি: শায়খে চরমোনাই ‘হিজবুল বাহারের জাকাত’ নামে ধর্মীয় অনুষ্ঠান শরিয়তসম্মত নয়: মারকাযুদ দাওয়াহ কেন প্রধানমন্ত্রীর নৈশভোজ বর্জন, কী বলছে জমিয়ত নিউজিল্যান্ডের বৃহত্তম মসজিদ পরিদর্শনে রাবেতা মহাসচিব জাকাত বোর্ডকে আরও কার্যকর ও শক্তিশালী করার উদ্যোগ নতুন রাজনৈতিক প্রধান বেছে নিলো হামাস ‘চলো সংসদ’ ঘিরে উত্তাল দিল্লি, বন্ধ ইন্টারনেট

কনস্টেবল পরীক্ষায় প্রক্সি দিতে এসে আটক ২

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

রংপুর ব্যুরো

রংপুরে ট্রেইনি রিক্রুট কনস্টেবল পদে নিয়োগ লিখিত পরীক্ষায় ২ জন ভুয়া পরীক্ষার্থীকে আটক করেছে ডিবি পুলিশ। বৃহস্পতিবার রংপুর জেলা পুলিশের মিডিয়া সেল থেকে এ তথ্য জানানো হয়। আটক ভুয়া পরীক্ষার্থীরা হলেন- ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার শ্রীপুর এলাকার মৃত মুসলিমুল হকের ছেলে গাজী মিরাজ আহমাদ (২৬), নীলফামারীর জলঢাকা উপজেলার গোলমুন্ডা সরকারপাড়া এলাকার জাহিদুল ইসলাম জাহিদের ছেলে আসাদুজ্জামান মহব্বত (২৪)।

বুধবার সকালে রংপুর জেলায় বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে প্রার্থীদের লিখিত পরীক্ষা রংপুর পুলিশ লাইন্স স্কুল এন্ড কলেজে শুরু হয়। পরীক্ষা শুরু হওয়ার পর টিআরসি পদে লিখিত পরীক্ষা দিতে আসা দুই জন ভুয়া পরীক্ষার্থীকে আটক করে রংপুর জেলা ডিবি পুলিশ। পরে মেট্রোপলিটন কোতোয়ালি থানায় তাদের সোপর্দ করা হয়। তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ