মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬ ।। ৫ শ্রাবণ ১৪৩৩ ।। ৭ সফর ১৪৪৮

শিরোনাম :
উম্মুল কুরা মহিলা মাদরাসার পরিচালকের মুক্তির দাবিতে মানববন্ধন  প্রধানমন্ত্রীর নৈশভোজে মাওলানা ইসলামাবাদী-ইকরামের নেতৃত্বাধীন জমিয়ত ‘তাহাফ্ফুজে ফিকরে আকাবির’ মহাসম্মেলন ৬ আগস্ট, প্রধান অতিথি দেওবন্দের মুহতামিম এই বাংলাদেশ দেখার জন্য বুলেটের সামনে দাঁড়াইনি: শায়খে চরমোনাই ‘হিজবুল বাহারের জাকাত’ নামে ধর্মীয় অনুষ্ঠান শরিয়তসম্মত নয়: মারকাযুদ দাওয়াহ কেন প্রধানমন্ত্রীর নৈশভোজ বর্জন, কী বলছে জমিয়ত নিউজিল্যান্ডের বৃহত্তম মসজিদ পরিদর্শনে রাবেতা মহাসচিব জাকাত বোর্ডকে আরও কার্যকর ও শক্তিশালী করার উদ্যোগ নতুন রাজনৈতিক প্রধান বেছে নিলো হামাস ‘চলো সংসদ’ ঘিরে উত্তাল দিল্লি, বন্ধ ইন্টারনেট

জুলাই গণঅভ্যুথানে আহত-শহীদদের স্মরণে মহেশপুরে স্মরণসভা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

|| নুর আলম সিদ্দিকী ||

জুলাই-আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে এবং আহতদের নিয়ে ঝিনাইদহের মহেশপুরে স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৮ নভেম্বর) জেলা অডিটোরিয়াম হল রুমে উপজেলা প্রশাসনের উদ্যোগে এ স্মরণসভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মহেশপুর উপজেলা নির্বাহী অফিসার ইয়াসমিন মনিরা।

সভায় বক্তব্য রাখেন মহেশপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) তরিকুল ইসলাম, মহেশপুর থানার তদন্ত ওসি জহুরুল ইসলাম, মহেশপুর উপজেলা বিএনপি'র সভাপতি মোহাম্মদ মেহেদী হাসান রনি, সাধারণ সম্পাদক দবীর উদ্দিন বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান জিয়া, ইসলামী শাসনতন্ত্র আন্দোলন বাংলাদেশের উপজেলা সভাপতি মাওলানা আবু বকর সিদ্দিক, গণঅধিকার পরিষদের উপজেলা সভাপতি শোয়াইব মিরাজ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, ঝিনাইদহ জেলা কমিটির- যুগ্ম আহ্বায়ক নাহিদ হাসান, যুগ্ম সদস্য সচিব রওফিন নাহার তিশা, সদস্য মেহেদী মিরাজ, মো: ইমামুল হোসেন, হামিদুর রহমান রানা, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মহেশপুর উপজেলা প্রতিনিধি মেহেদি হাসান বাপ্পী, নুর আলম হিরো, উজ্জ্বল হোসেন, আদনান সাঈদ, আশরাফুল আলামসহ শহীদ ও আহতদের স্বজনরা।

সভায় বক্তারা গণঅভ্যুত্থানের প্রেক্ষাপট, শহিদ ও আহতদের আত্মত্যাগ এবং তাদের পরিবারের কষ্টের কথা তুলে ধরেন। তারা বলেন আসলে ‘ছাত্র-জনতার এই আত্মত্যাগ জাতির জন্য হলো একটি অনুপ্রেরণা। তাদের স্মরণে আমাদের প্রত্যেককে ঐক্যবদ্ধ হয়ে দেশ ও জাতির জাতীর কল্যাণে সমাজের জন্য কাজ করতে হবে।

শহীদদের স্মরণ করতে হবে। তাদেরই যথাযথ মূল্যায়ন করতে হবে। আহতদের সুচিকিৎসার ব্যবস্থা করতে হবে।

স্মরণসভায় ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের স্মরণে আত্মার মাগফিরাত কামনা করা হয়। দোয়া পরিচালনা করেন উপজেলা মসজিদের ইমাম ও খতিব মাওলানা আবু সুফিয়ান।

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ