মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬ ।। ৫ শ্রাবণ ১৪৩৩ ।। ৭ সফর ১৪৪৮

শিরোনাম :
উম্মুল কুরা মহিলা মাদরাসার পরিচালকের মুক্তির দাবিতে মানববন্ধন  প্রধানমন্ত্রীর নৈশভোজে মাওলানা ইসলামাবাদী-ইকরামের নেতৃত্বাধীন জমিয়ত ‘তাহাফ্ফুজে ফিকরে আকাবির’ মহাসম্মেলন ৬ আগস্ট, প্রধান অতিথি দেওবন্দের মুহতামিম এই বাংলাদেশ দেখার জন্য বুলেটের সামনে দাঁড়াইনি: শায়খে চরমোনাই ‘হিজবুল বাহারের জাকাত’ নামে ধর্মীয় অনুষ্ঠান শরিয়তসম্মত নয়: মারকাযুদ দাওয়াহ কেন প্রধানমন্ত্রীর নৈশভোজ বর্জন, কী বলছে জমিয়ত নিউজিল্যান্ডের বৃহত্তম মসজিদ পরিদর্শনে রাবেতা মহাসচিব জাকাত বোর্ডকে আরও কার্যকর ও শক্তিশালী করার উদ্যোগ নতুন রাজনৈতিক প্রধান বেছে নিলো হামাস ‘চলো সংসদ’ ঘিরে উত্তাল দিল্লি, বন্ধ ইন্টারনেট

তানভীর সিরাজের নেতৃত্বে এক ছাতার নিচে বিএনপি নেতাকর্মীরা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

গাজীপুর প্রতিনিধি

গাজীপুরের বাসন থানা বিএনপির নেতৃত্ব দিচ্ছেন সভাপতি তানভীর সিরাজ। তার নেতৃত্বে থানা বিএনপি সুসংগঠিত ও ঐক্যবদ্ধ আছে বলে মন্তব্য করেছেন একাধিক নেতাকর্মী। আওয়ামী ফ্যাসিবাদ সরকারের আমলে দফায় দফায় নির্যাতন ও কারাভোগ করতে হয়েছে তাকে। একাধিক মিথ্যা মামলার আসামি হতে হয়েছে।

স্থানীয় বাসিন্দা আব্দুল মান্নান বলেন, দলকে ঐক্যবদ্ধ রাখতে গত ১৫ বছরে তার ভূমিকা অতুলনীয়। পাশাপাশি সামাজিক দায়িত্ববোধ ও পরোপকারী তিনি। নিজের সবটুকু বিলিয়ে দিয়ে বিএনপিকে বাসনে ঐক্যবদ্ধ করেছেন।

সিনিয়র বিএনপি নেতা কামাল বললেন, ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, মৎস্যজীবী দল সকলকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে এক পতাকাতলে আগলে রেখেছেন তিনি। দলের চরম দুর্যোগের সময় বাসনে বিএনপির ভূমিকা ছিল অনস্বীকার্য। সামনে এরকম ঐক্যবদ্ধ রাখতে পারবেন বলে আশাবাদী আমরা।

বিএনপির কেন্দ্রীয় কমিটির নির্দেশে তানভীর সিরাজের নেতৃত্বে বাসন বিএনপি ছিল সব সময় রাজপথে। লড়াই-সংগ্রাম ও ত্যাগের বিনিময়ে আজ বাসন বিএনপি ঐক্যবদ্ধ।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ