গাইবান্ধা প্রতিনিধি
গাইবান্ধা শহরের মহুরীপাড়ার মেয়ে রিফা নানজিবা (১০)। ঢাকার ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের তৃতীয় শ্রেণির এই ছাত্রী ছিল তীক্ষ্ণ মেধাবী। ছোট থেকেই নিয়মিত নামাজ আদায়সহ কোরআন তেলাওয়াতে অভ্যস্ত ছিল নানজিবার। তার আচার-আচরণেও পরিবার ছিল সন্তুষ্ট। কিন্তু ডেঙ্গুর সঙ্গে পাঁচ দিনের কঠিন লড়াই শেষে মৃত্যু তাকে নিয়ে গেছে না ফেরার দেশে।
বৃহস্পতিবার সকালে নানজিবার মুহুরীপাড়ার বাড়িতে গিয়ে দেখা যায়, বাড়িজুড়ে পিনপতন নীরবতার মাঝে মৃদু কান্নার শব্দ। শোকে কাতর পুরো পরিবার।
গত ২২ নভেম্বর সকালে হঠাৎ জ্বরে আক্রান্ত হয় নানজিবা। জ্বর ছিল ১০৩-১০৪ ডিগ্রি। পর দিন মিরপুরের আলোক ডায়াগনস্টিক সেন্টারে পরীক্ষা-নিরীক্ষায় তার ডেঙ্গু শনাক্ত হয়। চিকিৎসকের পরামর্শে ২৪ নভেম্বর রোববার সন্ধ্যায় তাকে শ্যামলী শিশু হাসপাতালে ভর্তি করা হয়।
প্রথমে কিছুটা উন্নতি দেখা দিলেও সোমবার সকাল থেকে তার শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। হাসপাতালের আইসিইউ ফাঁকা না থাকায় তাকে ধানমন্ডির আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে স্থানান্তর করা হয়। কিন্তু সেখানে চিকিৎসাধীন অবস