এস এম সাইফুল ইসলাম
বাংলাদেশ খেলাফত মজলিস-এর মহাসচিব ও হেফাজতে ইসলাম বাংলাদেশ-এর যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হক বলেছেন, ১৯৭০ সালে জাতীয় নির্বাচনের ইশতিহারে কুরআনবিরোধী সংবিধান করবেন না বলে জাতির সঙ্গে ওয়াদা করেছিলেন শেখ মুজিবুর রহমান। পরবর্তীতে সেই ওয়াদা ভঙ্গ করে ১৯৭১ সালের সংবিধানে ধর্মনিরপেক্ষতাবাদের মতো কুফরি মতবাদকে যুক্ত করে তিনি জাতির সাথে গাদ্দারি করেছেন।
বুধবার কুষ্টিয়া জেলা উলামা পরিষদ-এর মহাসম্মেলনে এসব কথা বলেন তিনি।
মামুনুল হক বলেন, ২০০৮ সালে বাংলাদেশের কাঁধের ওপর ফ্যাসিবাদ চেপে বসলো। ৭২ থেকে ৭৫-এর সেই কালো শাসন আবারও এ দেশের মানুষের উপর এলো। এবার আর তিন বছর নয়, এবার থাকলো ১৫ বছর। এই à§