রবিবার, ২৯ নভেম্বর ২০২৬ ।। ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৯ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
ইফার ৬৯ একর বেদখলি জমি ১৫ দিনের মধ্যে উদ্ধারের সুপারিশ খিদমাহ হাসপাতালে হজযাত্রীদের জন্য বিশেষ ছাড় দলীয় স্বার্থের কারণে সংস্কার ও বিচার নিশ্চিত হয়নি: পীর সাহেব চরমোনাই ৭ দলীয় ঐক্য না হলে এককভাবে নির্বাচনের প্রস্তুতি নেবে খেলাফত আন্দোলন গণভোটের রায় উপেক্ষা করলে সরকারকে সহযোগিতা নয়: আমিরে মজলিস ‘ইসলামি আদর্শে উজ্জীবিত হয়ে যোগ্য নেতৃত্ব গড়তে হবে’ মাওলানা ফজলুর রহমানের বাড়ি সিলগালায় ক্ষুব্ধ মুফতি তাকী উসমানী বিশ্বজুড়ে আলোচনায় 'রিজালুল ফজর', বাড়ছে জনপ্রিয়তা বুলডোজার আতঙ্কে পানির দামে জমি বিক্রি করছেন আসামের মুসলিমরা! আফগান নারীদের নাম নিয়ে আলোচিত প্রতিবেদনের ব্যাখ্যা দিলেন সাংবাদিক

কক্সবাজারে উৎসবমুখর পরিবেশে রোপা আমন ধান কাটা শুরু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

এন.এ সাগর
কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজার জেলায় শুরু হয়েছে রোপা আমনের আগাম জাতের ধান কাটার উৎসব। আগাম জাতের ধানের সোনালী শীষে ভরে গেছে কৃষকের ক্ষেত। বাতাসে ঢেউ তুলছে সোনালি ধানের শীষ। ফসল ঘরে তুলতে ব্যস্ত সময় পার করছেন কৃষকেরা। ধান কাটা-মাড়াই কাজে কৃষকের পাশাপাশি ব্যস্ততা বেড়েছে দিনমজুরদেরও। সোনালী ধান হাসি ফুটিয়েছে তাদের মুখে। জেলায় কক্সবাজার সদর, রামু, মহেশখালী, চকরিয়া, পেকুয়া উখিয়াসহ সব উপজেলার বিভিন্ন জমিতে এখন শোভা পাচ্ছে আগাম জাতের রোপা আমন ধান। সোনালি ধানের ঘ্রাণে ভরে আছে মাঠ। সব জায়গায় চলছে ধান কাটার উৎসব।

কৃষিবিদরা জানান, গেলো বন্যায় রোপা আমন ক্ষতিগ্রস্ত হওয়ায় লক্ষ্যমাত্রা ঘাটতি থাকতে পারেন। তবে ফলন ভালো হওয়ার কারনে ফলন বাড়তে পারে বলেও তাঁদের ধারণা। তারা বলছেন, উচ্চ ফলনশীল জাতের ধান চাষে কৃষকরা আগ্রহী হচ্ছে। এর ফলে একই জমিতে তিনটি ফসল আবাদ করা সম্ভব হচ্ছে। এতে আর্থিকভাবে লাভবান হবে কৃষকরা।