মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬ ।। ৬ শ্রাবণ ১৪৩৩ ।। ৭ সফর ১৪৪৮

শিরোনাম :
শায়খ আহমাদুল্লাহর আমন্ত্রণে আস-সুন্নাহ পরিদর্শনে প্রতিমন্ত্রী নুর দুই বিভাগে ভারী বর্ষণ, সারাদেশে ঝড়-বজ্রবৃষ্টির আভাস  বিশ্ববিদ্যালয় ভেঙে শিক্ষার্থীদের জীবন ক্ষতিগ্রস্ত করবেন না: মাহমুদ মাদানী একাধিক বিয়ের আগে কিছু বিষয় ভাবা জরুরি ‘হ্যালো ডিসি’ অ্যাপ: ঘরে বসেই মিলবে ঢাকা জেলা প্রশাসনের সেবা ‘মাওলানা ফজলুর রহমানের বক্তব্যে সমর্থন নেই মুত্তাহিদা মাদারিস কাউন্সিলের’ নবীজি (সা.) যেভাবে খাবার খেতেন প্রাথমিক শিক্ষকদের উপজেলা পর্যায়ে বদলির কারণ জানালেন শিক্ষামন্ত্রী কাতারে নিহত পাঁচ প্রবাসীর পরিবারের পাশে এমপি মুফতি আবুল হাসান ‘পরিপূর্ণ ইখলাস ও তাকওয়া অর্জন করলেই দীনের বিজয় সম্ভব’

ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি

টাঙ্গাইল ঘাটাইলে ট্রাকের সঙ্গে ধাক্কা লেগে শাহ সুলতান ফাহাদ (২০) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। বৃহস্পতিবার রাত সাড়ে ৮ টার দিকে উপজেলার সাগরদীঘি ইউনিয়নের কামালপুর ফকির মার্কেট এলাকায় সাগরদিঘী-ঘাটাইল আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শাহ সুলতান ফাহাদের বাড়ি সখিপুর উপজেলার কাকরাজান ইউনিয়নের ইন্দারজানি গোবরচাকা গ্রামে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাতে সাগরদীঘি বাজার থেকে নিজ বাড়ি ইন্দারজানি যাওয়ার পথে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা লেগে গুরুতর আহত হয় ফাহাদ। পরে নিহতের বড় ভাই শাহ পরান ও স্থানীয়দের সহায়তায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় ট্রাক চালক পালিয়ে গেলেও স্থানীয়রা ট্রাকটি আটক করে।

এ বিষয়ে সাগরদীঘি তদন্ত কেন্দ্রের উপ পরিদর্শক শহিদুল ইসলাম জানান, এ ঘটনায় স্থানীয়রা ট্রাকটি আটক করে পুলিশে দিয়েছে। তবে গাড়ির চালক পালিয়ে গেছে।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ