মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬ ।। ৬ শ্রাবণ ১৪৩৩ ।। ৭ সফর ১৪৪৮

শিরোনাম :
পলিথিন কারখানায় অভিযান, ৫০ হাজার টাকা জরিমানা গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে কুরআন খতম ও দোয়া মাহফিল শায়খ আহমাদুল্লাহর আমন্ত্রণে আস-সুন্নাহ পরিদর্শনে প্রতিমন্ত্রী নুর দুই বিভাগে ভারী বর্ষণ, সারাদেশে ঝড়-বজ্রবৃষ্টির আভাস  বিশ্ববিদ্যালয় ভেঙে শিক্ষার্থীদের জীবন ক্ষতিগ্রস্ত করবেন না: মাহমুদ মাদানী একাধিক বিয়ের আগে কিছু বিষয় ভাবা জরুরি ‘হ্যালো ডিসি’ অ্যাপ: ঘরে বসেই মিলবে ঢাকা জেলা প্রশাসনের সেবা ‘মাওলানা ফজলুর রহমানের বক্তব্যে সমর্থন নেই মুত্তাহিদা মাদারিস কাউন্সিলের’ নবীজি (সা.) যেভাবে খাবার খেতেন প্রাথমিক শিক্ষকদের উপজেলা পর্যায়ে বদলির কারণ জানালেন শিক্ষামন্ত্রী

সিলেটে জমিয়তে উলামায়ে ইসলামের সমাবেশ শনিবার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

সিলেট প্রতিনিধি

ইনসাফভিত্তিক রাষ্ট্রপ্রতিষ্ঠার দাবিতে জমিয়তে উলামায়ে ইসলাম আগামী শনিবার সিলেট নগরীর রেজিস্ট্রারি মাঠে মহাসমাবেশ করবে। এ উপলক্ষে আজ বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে সবার সহযোগিতা কামনা করেছেন দলটির নেতারা।

জুলাই বিপ্লবের বিভিন্ন দিক ‍তুলে ধরে সংবাদ সম্মেলনে নেতারা বলেছেন, তারা অন্তর্বর্তীকালীন সরকারের কিছু কার্যকলাপে চিন্তিত, উদ্বিগ্ন। রাষ্ট্রীয় পর্যায়ে বে-ইনসাফ হচ্ছে। বিপ্লবের চেতনা ক্রমশ অবহেলিত ও গৌণ হয়ে যাচ্ছে। নির্বাচন নিয়েও নানা সংশয় ও সন্দেহ জন্ম নিয়েছে বলেও তারা মন্তব্য করেন।

দলীয় কার্যালয়ে জেলা উত্তর দক্ষিণ ও মহানগর শাখার যৌথ উদ্যোগে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন দলের জেলা দক্ষিণের সভাপতি মাওলানা মুজিবুর রহমান। লিখিত বক্তব্যে তিনি ভারতীয় উপমহাদেশের ধর্ম ও রাজনীতিতে জমিয়তের উজ্জ্বল ইতিহাস তুলে ধরেন। বৈষম্যবিরোধী আন্দোলনে সিলেটের গোয়াইনঘাট উপজেলা ছাত্র জমিয়তের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মাহফুজ গুলিবিদ্ধসহ তাদের ২০ জন কর্মী আহত হয়েছেন বলে জানান তিনি।  

লিখিত বক্তব্যে বলা হয়, জুলাই-আগস্টের রক্তাক্ত বিপ্লবের মাধ্যমে এদেশের মানুষ দুঃশাসন থেকে মুক্তি পেয়েছে। অসংখ্য মায়ের বুক খালি হয়েছে, অগণিত মানুষ পঙ্গু হয়েছে। কিন্তু দুঃখের সঙ্গে বলতে হচ্ছে, ২৪-এর পরাজিত শক্তি নানা ধরণের ষড়যন্ত্রের মাধ্যমে ফিরে আসার চেষ্টা করছে। জুলাই-আগস্ট বিপ্লবের আকাঙ্খা বাস্তবায়ণ করতে হলে সব ধরনের বৈষম্য দূর করে ইনসাফভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠার বিকল্প নেই বলে দাবি করেন নেতারা। 

সংবাদ সম্মেলনে বক্তব্য দেন জমিয়তের কেন্দ্রীয় নেতা মাওলানা আব্দুল মালিক চৌধুরী, জেলা উত্তর সভাপতি মাওলানা আতাউর রহমান, মহানগরের সাধারণ সম্পাদক মাওলানা সিরাজুল ইসলাম, জেলা দক্ষিণের সাধারণ সম্পাদক মাওলানা মোশতাক আহমদ চৌধুরী, মহানগরের সভাপতি মাওলানা খলিলুর রহমান, মাওলানা নুর আহমদ কাসিমী প্রমুখ।

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ