মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬ ।। ৬ শ্রাবণ ১৪৩৩ ।। ৭ সফর ১৪৪৮

শিরোনাম :
পলিথিন কারখানায় অভিযান, ৫০ হাজার টাকা জরিমানা গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে কুরআন খতম ও দোয়া মাহফিল শায়খ আহমাদুল্লাহর আমন্ত্রণে আস-সুন্নাহ পরিদর্শনে প্রতিমন্ত্রী নুর দুই বিভাগে ভারী বর্ষণ, সারাদেশে ঝড়-বজ্রবৃষ্টির আভাস  বিশ্ববিদ্যালয় ভেঙে শিক্ষার্থীদের জীবন ক্ষতিগ্রস্ত করবেন না: মাহমুদ মাদানী একাধিক বিয়ের আগে কিছু বিষয় ভাবা জরুরি ‘হ্যালো ডিসি’ অ্যাপ: ঘরে বসেই মিলবে ঢাকা জেলা প্রশাসনের সেবা ‘মাওলানা ফজলুর রহমানের বক্তব্যে সমর্থন নেই মুত্তাহিদা মাদারিস কাউন্সিলের’ নবীজি (সা.) যেভাবে খাবার খেতেন প্রাথমিক শিক্ষকদের উপজেলা পর্যায়ে বদলির কারণ জানালেন শিক্ষামন্ত্রী

রংপুরে আলুর বীজ বেশি দামে বিক্রয়ের দায়ে জরিমানা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

রংপুর ব্যুরো

রংপুরে বীজ আলু বেশি দামে বিক্রয় করার অভিযোগে দুই ব্যবসায়িক প্রতিষ্ঠানকে ১ লক্ষ ১৫ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। বুধবার বিকালে রংপুর মহানগরীর দর্শনা এলাকায় অবস্থিত কিষাণ কোল্ড স্টোরেজে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর অভিযান চালিয়ে এ জরিমানা করে।

এসময় প্যাকেটের গায়ে মূল্য না লিখে মৌসুমের শুরুতে প্রতি কেজি বীজ ৬৮ টাকায় বিক্রয় শুরু করলেও ধীরে ধীরে তা বাড়িয়ে ১১০ টাকা বিক্রয় করায় মেসার্স একতা সিডস তাদের বীজের প্রতিদিনই নির্ধারিত দামের চেয়ে বেশি রাখায় ১ লক্ষ টাকা জরিমানা করা হয়। এছাড়া ক্রয় বিক্রয় রশিদ যথাযথভাবে ব্যবহার না করে আলু বিক্রয় করার অপরাধে শাহী বাণিজ্যালয়কে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানে ২টি প্রতিষ্ঠানে ১ লক্ষ ১৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক আফসানা পারভীনের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়। এসময় উপস্থিত ছিলেন, বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক মো. বোরহান উদ্দিন, জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোস্তাফিজুর রহমান, জেলা বীজ প্রত্যয়ন এজেন্সির বহিরাঙ্গন অফিসার সাইফুল ইসলাম।

এ বিষয়ে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর রংপুর বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক আফসানা পারভীন বলেন, ন্যায্য মূল্যে কৃষকদের হাতে বীজ তুলে দিতে বীজ আলুর প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করা হচ্ছে। এ অভিযান অব্যাহত থাকবে।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ