মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬ ।। ৬ শ্রাবণ ১৪৩৩ ।। ৭ সফর ১৪৪৮

শিরোনাম :
পলিথিন কারখানায় অভিযান, ৫০ হাজার টাকা জরিমানা গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে কুরআন খতম ও দোয়া মাহফিল শায়খ আহমাদুল্লাহর আমন্ত্রণে আস-সুন্নাহ পরিদর্শনে প্রতিমন্ত্রী নুর দুই বিভাগে ভারী বর্ষণ, সারাদেশে ঝড়-বজ্রবৃষ্টির আভাস  বিশ্ববিদ্যালয় ভেঙে শিক্ষার্থীদের জীবন ক্ষতিগ্রস্ত করবেন না: মাহমুদ মাদানী একাধিক বিয়ের আগে কিছু বিষয় ভাবা জরুরি ‘হ্যালো ডিসি’ অ্যাপ: ঘরে বসেই মিলবে ঢাকা জেলা প্রশাসনের সেবা ‘মাওলানা ফজলুর রহমানের বক্তব্যে সমর্থন নেই মুত্তাহিদা মাদারিস কাউন্সিলের’ নবীজি (সা.) যেভাবে খাবার খেতেন প্রাথমিক শিক্ষকদের উপজেলা পর্যায়ে বদলির কারণ জানালেন শিক্ষামন্ত্রী

নড়াইলে শিশু শাহিন হত্যায় ৫ জনের যাবজ্জীবন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

নড়াইল প্রতিনিধি

নড়াইলের লোহাগড়া উপজেলার নলদী ইউনিয়নের কাঁলাচাদপুর গ্রামের শিশু শাহিন ফকির (১০) হত্যা মামলায় এক নারীসহ একই পরিবারের পাঁচজনের যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। বুধবার দুপুরে নড়াইলের অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক শাজাহান আলী এ রায় ঘোষণা করেন। একই সাথে প্রত্যেককে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও পাঁচ বছর বিনাশ্রম কারাদণ্ডের নির্দেশ দিয়েছেন তিনি।

দণ্ডপ্রাপ্তরা হলেন- লোহাগড়ার কালাচাঁদপুর গ্রামের শিমুল (৪৪) ও তার মা শামীমা বেগম (৬৯), সৈয়দ জাহাঙ্গীর (৬৯) ও তার দুই ছেলে সৈয়দ জাহিদুর রহমান মিঠু (৪৪) ও  সৈয়দ লিটন (৪১)। রায় ঘোষণার সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী অতিরিক্ত পিপি কাজী জিয়াউর রহমান বিষয়টি নিশ্চিত করেন।

মামলার বিবরণে জানা যায়, ২০১৫ সালের ২৪ সেপ্টেম্বর নড়াইলের নলদী ইউনিয়নের কালাচাঁদপুর গ্রামের প্রবাসী শওকত ফকিরের ১০ বছরের শিশু শাহিন ফকির নিখোঁজ হয়। এরপর ৩০ সেপ্টেম্বর তার গলিত মরদেহ একই গ্রামের একটি পুকুর পাড়ের গর্ত থেকে উদ্ধার করা হয়। অভিযোগ করা হয়, জমি সংক্রান্ত বিরোধের কারণে শাহিনকে হত্যা করে মরদেহ গুম করার অপচেষ্টা করা হয়।

এ সময় শাহিনের বাবা বিদেশ থাকায় তার চাচা মিজানুর রহমান বাদী হয়ে পাঁচজনের নাম উল্লেখ করে লোহাগড়া থানায় মামলা করেন। এ ঘটনায় বুধবার আদালত পাঁচজনকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দেন।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ