মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬ ।। ৬ শ্রাবণ ১৪৩৩ ।। ৭ সফর ১৪৪৮

শিরোনাম :
পলিথিন কারখানায় অভিযান, ৫০ হাজার টাকা জরিমানা গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে কুরআন খতম ও দোয়া মাহফিল শায়খ আহমাদুল্লাহর আমন্ত্রণে আস-সুন্নাহ পরিদর্শনে প্রতিমন্ত্রী নুর দুই বিভাগে ভারী বর্ষণ, সারাদেশে ঝড়-বজ্রবৃষ্টির আভাস  বিশ্ববিদ্যালয় ভেঙে শিক্ষার্থীদের জীবন ক্ষতিগ্রস্ত করবেন না: মাহমুদ মাদানী একাধিক বিয়ের আগে কিছু বিষয় ভাবা জরুরি ‘হ্যালো ডিসি’ অ্যাপ: ঘরে বসেই মিলবে ঢাকা জেলা প্রশাসনের সেবা ‘মাওলানা ফজলুর রহমানের বক্তব্যে সমর্থন নেই মুত্তাহিদা মাদারিস কাউন্সিলের’ নবীজি (সা.) যেভাবে খাবার খেতেন প্রাথমিক শিক্ষকদের উপজেলা পর্যায়ে বদলির কারণ জানালেন শিক্ষামন্ত্রী

নওগাঁয় দিনদুপুরে কুপিয়ে হত্যা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

নওগাঁ প্রতিনিধি

নওগাঁর সুলতানপুর মহল্লায় এক ব্যক্তিকে প্রকাশ্যে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। বাড়ির পাশের একটি জমি নিয়ে দ্বন্দ্বের জেরে এই হত্যাকাণ্ড হয়েছে বলে জানিয়েছে পুলিশ। বুধবার সকালে এই ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, বাড়ির পাশে একটি জমির সীমানা নিয়ে প্রতিবেশী মান্নানের সাথে নজরুলের দীর্ঘ দিনের দ্বন্দ্ব। সকালে মান্নান নজরুলের রোপন করা কয়েকটি আমগাছ কাটলে এ নিয়ে দুই পরিবারের মধ্যে ঝগড়া বাঁধে। একপর্যায়ে মান্নান নজরুলকে কুপিয়ে পালিয়ে যায়। ঘটনার পর স্থানীয়রা আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে নজরুল মারা যায়।

নিহত নজরুলের বোন আঞ্জুয়ারা অভিযোগ করে বলেন, দ্বন্দ্বের জেরে মান্নান ও তার পরিবারের লোকজন প্রায়ই নজরুলকে হত্যার হুমকি দিতো। সেই উদ্দেশ্য থেকে তারা পরিকল্পিতভাবে ঝগড়ায় জড়িয়ে হত্যার ঘটনা ঘটিয়েছে। এ ঘটনার দৃষ্টান্তমূলক বিচার দাবি করেন তিনি।

নওগাঁর অতিরিক্ত পুলিশ সুপার গাজিউর রহমান জানান, ঘটনাস্থল পরিদর্শন করে কিছু আলামত সংগ্রহ করা হয়েছে। এ ঘটনার সাথে জড়িতদের দ্রুত বিরুদ্ধে আইনি পদক্ষেপ গ্রহণের আশ্বাস দেন তিনি।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ