মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬ ।। ৬ শ্রাবণ ১৪৩৩ ।। ৭ সফর ১৪৪৮

শিরোনাম :
পলিথিন কারখানায় অভিযান, ৫০ হাজার টাকা জরিমানা গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে কুরআন খতম ও দোয়া মাহফিল শায়খ আহমাদুল্লাহর আমন্ত্রণে আস-সুন্নাহ পরিদর্শনে প্রতিমন্ত্রী নুর দুই বিভাগে ভারী বর্ষণ, সারাদেশে ঝড়-বজ্রবৃষ্টির আভাস  বিশ্ববিদ্যালয় ভেঙে শিক্ষার্থীদের জীবন ক্ষতিগ্রস্ত করবেন না: মাহমুদ মাদানী একাধিক বিয়ের আগে কিছু বিষয় ভাবা জরুরি ‘হ্যালো ডিসি’ অ্যাপ: ঘরে বসেই মিলবে ঢাকা জেলা প্রশাসনের সেবা ‘মাওলানা ফজলুর রহমানের বক্তব্যে সমর্থন নেই মুত্তাহিদা মাদারিস কাউন্সিলের’ নবীজি (সা.) যেভাবে খাবার খেতেন প্রাথমিক শিক্ষকদের উপজেলা পর্যায়ে বদলির কারণ জানালেন শিক্ষামন্ত্রী

হিলিতে পেঁয়াজের দাম কমেছে কেজিতে ২০ টাকা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

হিলি (দিনাজপুর) প্রতিনিধি

দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে আমদানি বাড়ায় দাম কমেছে পেঁয়াজের। প্রকার ভেদে প্রতি কেজিতে দাম কমেছে কেজিতে ২০ থেকে ২৫ টাকা পর্যন্ত। এই স্থলবন্দর দিয়ে প্রতিদিন প্রায় ১৫ থেকে ২০ ট্রাক পেঁয়াজ আমদানি হচ্ছে।

মঙ্গলবার হিলি স্থলবন্দরে প্রকারভেদে প্রতিকেজি পেঁয়াজ বিক্রি হচ্ছে ৭৫ থেকে ৮০ টাকা কেজি দরে। যা এক সপ্তাহ আগেও বিক্রি হয়েছে ৯৫ থেকে ১০০ টাকা কেজি। দাম কমায় কিছুটা স্বস্তি ফিরেছে সাধারণ ক্রেতা ও বন্দরের পাইকারদের মাঝে।

হিলিবাজারের পাইকারি ব্যবসায়ী আজিম আহমেদ জানান, পেঁয়াজের দাম কম হলে আমাদের ব্যবসা করতে সুবিধা হয়। বিভিন্ন আড়তে পেঁয়াজ পাঠাতে পারি। অনেক অর্ডার থাকে যখন দাম কম থাকে। হঠাৎ দাম বেড়ে গেলে ক্রেতাদের বিভিন্ন প্রশ্নের মুখে পড়তে হয়। 

পেঁয়াজ কিনতে আসা সহিদুর রহমান জানান, এক সপ্তাহ আগে ৯৫ টাকা কেজিতে পেঁয়াজ কিনতে হয়েছিল। আর ভালো পেঁয়াজের দাম আরও বেশি ছিল। আজকে কেজিতে ২০ টাকা কমে কিনছি। এটা আমাদের সাধারণ মানুষের জন্য স্বস্তির বিষয়।

হিলি স্থলবন্দরের পেঁয়াজ আমদানিকারকরা জানান, পেঁয়াজের ওপর শুল্ক হার হ্রাস ও ভারতের অভ্যন্তরীণ বাজারে পেঁয়াজের দাম কমতে শুরু করেছে। এতে আমদানিকারকরা বেশি পরিমাণে পেঁয়াজ আমদানি করছেন। যার কারণে আমাদের দেশে আমদানিকৃত পেঁয়াজের দামও কমতে শুরু করেছে।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ