মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬ ।। ৬ শ্রাবণ ১৪৩৩ ।। ৭ সফর ১৪৪৮

শিরোনাম :
পলিথিন কারখানায় অভিযান, ৫০ হাজার টাকা জরিমানা গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে কুরআন খতম ও দোয়া মাহফিল শায়খ আহমাদুল্লাহর আমন্ত্রণে আস-সুন্নাহ পরিদর্শনে প্রতিমন্ত্রী নুর দুই বিভাগে ভারী বর্ষণ, সারাদেশে ঝড়-বজ্রবৃষ্টির আভাস  বিশ্ববিদ্যালয় ভেঙে শিক্ষার্থীদের জীবন ক্ষতিগ্রস্ত করবেন না: মাহমুদ মাদানী একাধিক বিয়ের আগে কিছু বিষয় ভাবা জরুরি ‘হ্যালো ডিসি’ অ্যাপ: ঘরে বসেই মিলবে ঢাকা জেলা প্রশাসনের সেবা ‘মাওলানা ফজলুর রহমানের বক্তব্যে সমর্থন নেই মুত্তাহিদা মাদারিস কাউন্সিলের’ নবীজি (সা.) যেভাবে খাবার খেতেন প্রাথমিক শিক্ষকদের উপজেলা পর্যায়ে বদলির কারণ জানালেন শিক্ষামন্ত্রী

গাইবান্ধায় বিএনপি-জামায়াতের ধাওয়া-পাল্টা ধাওয়া

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

গাইবান্ধা প্রতিনিধি

গাইবান্ধার পলাশবাড়িতে জামায়াত সমর্থিত এক ইউপি চেয়ারম্যানের ওপর অনাস্থা আনা নিয়ে বিএনপি-জামায়াতের সঙ্গে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। বুধবার সন্ধ্যায় উপজেলা গেট এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় ককটেল বিস্ফোরণে কেঁপে ওঠে আশপাশের এলাকা।

স্থানীয় সূত্রে জানা গেছে, পলাশবাড়ীর উপজেলার ৫নং মহদীপুর ইউনিয়নের জামায়াত সমর্থিত ভারপ্রাপ্ত চেয়ারম্যান রাহিদুল ইসলাম বাবুর বিরুদ্ধে বিভিন্ন অনিয়মের অভিযোগ এনে উপজেলা নির্বাহী অফিসার বরাবর অনাস্থার অভিযোগ দেন ওই ইউনিয়নের সব ইউপি সদস্যরা। সেই অনাস্থা আনার বিষয়টি বুধবার উপজেলা পরিষদে সমঝোতা হওয়ার কথা ছিল। তার আগেই বিএনপি ও জামায়াতের দুই নেতার মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। তা এক পর্যায়ে ধাওয়া-পাল্টা ধাওয়ায় রূপ নেয়।

জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম লিয়াকত জানান, চেয়ারম্যানের ওপর অনাস্থা আনাকে কেন্দ্র করে বিএনপি ও জামায়াতের মধ্যে ধাওয়া-পালটা ধাওয়া হয়েছে। এ ঘটনায় জামায়াতের তিনজন ও বিএনপির পাঁচজন আহত হয়েছে বলে শুনেছি।

বিষয়টি নিশ্চিত করে পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুলফিকার আলী ভুট্টো জানান, বিকেলে উপজেলা পরিষদে বিএনপি ও জামায়াতের দুই নেতার মধ্যে বাকবিতণ্ডা হয়। এরই জেরে উপজেলা গেট এলাকায় দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।

তিনি আরো জানান, বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। তবে হাসপাতালে খবর নিতে পারিনি, কেউ আহত হয়েছে কিনা জানি না।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ