বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬ ।। ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ১৮ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
ঢাকা মহানগরীতে দিনের বেলায় ২ শিফটে বর্জ্য পরিষ্কারের নির্দেশ হাদি হত্যার বিচার দাবিতে ইনকিলাব মঞ্চের নতুন কর্মসূচি বেফাকের ১২২ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দিল দ্বীনি চেতনা পরিষদ মধ্যপ্রাচ্যে আবারও উত্তেজনা: বাড়ছে তেলের দাম অবহেলায় মায়ের মৃত্যু, শাস্তির মুখে সেই যুগ্ম সচিব কিশোরগঞ্জে খেলাফত ছাত্র মজলিসে যোগ দিলেন ৩৬ শিক্ষার্থী শাহজালালে ১৫০ হাজির লাগেজ কাটার অভিযোগ, তদন্তে কর্তৃপক্ষ রুমিন ফারহানার মন্তব্যের নিন্দা জমিয়তে উলামায়ে ইসলাম ইউরোপের বিদ্যুতের দাম বৃদ্ধি জনজীবনে নতুন সংকট তৈরি করবে: খেলাফত মজলিস গণভোটের রায় বাস্তবায়নে সর্বপ্রথম রাজপথে নেমেছি আমরা: আমিরে মজলিস

নান্দাইল পৌরসভার সাবেক মেয়রসহ ৭ আ.লীগ নেতা গ্রেপ্তার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বিএনপি অফিস ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় দায়ের করা বিস্ফোরক মামলায় ময়মনসিংহের নান্দাইল উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এবং পৌরসভার সাবেক মেয়রসহ সাত আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করেছে যৌথবাহিনী।

গতকাল মঙ্গলবার রাতে নগরীর শম্ভুগঞ্জ এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

বুধবার (২০ নভেম্বর) বিকেলে ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ওসি মো.শফিকুল ইসলাম খান জানান, গ্রেপ্তারকৃতদের পাঁচ দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলেন- নান্দাইল উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আমিনুল ইসলাম শাহান, নান্দাইল পৌরসভার সাবেক মেয়র ও পৌর আওয়ামী লীগের সাবেক সভাপতি রফিক উদ্দিন ভূঁইয়া, সাবেক পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সারোয়ার জামান, সাবেক ছাত্রলীগ নেতা মনিরুল হাসান, পৌর আওয়ামী লীগের সদস্য মনোয়ার হোসেন চাঁন, জহিরুল ইসলাম ভূঁইয়া এবং মো. আনিস।

প্রসঙ্গত, ময়মনসিংহ নগরীর নতুন বাজার এলাকায় বিএনপির দলীয় কার্যালয় ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় গত ১২ নভেম্বর দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক আলমগীর মাহমুদ আলম বাদী হয়ে কোতোয়ালী থানায় মামলা করেন। এতে ১৩০ জনের নামসহ নাম না জানা ৪০০-৫০০ জনকে আসামি করা হয়।

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ