রবিবার, ২৯ নভেম্বর ২০২৬ ।। ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৯ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
সফর শেষে পাকিস্তান ফিরে গেলেন মাওলানা হানিফ জালান্ধরি ইফার ৬৯ একর বেদখলি জমি ১৫ দিনের মধ্যে উদ্ধারের সুপারিশ খিদমাহ হাসপাতালে হজযাত্রীদের জন্য বিশেষ ছাড় দলীয় স্বার্থের কারণে সংস্কার ও বিচার নিশ্চিত হয়নি: পীর সাহেব চরমোনাই ৭ দলীয় ঐক্য না হলে এককভাবে নির্বাচনের প্রস্তুতি নেবে খেলাফত আন্দোলন গণভোটের রায় উপেক্ষা করলে সরকারকে সহযোগিতা নয়: আমিরে মজলিস ‘ইসলামি আদর্শে উজ্জীবিত হয়ে যোগ্য নেতৃত্ব গড়তে হবে’ মাওলানা ফজলুর রহমানের বাড়ি সিলগালায় ক্ষুব্ধ মুফতি তাকী উসমানী বিশ্বজুড়ে আলোচনায় 'রিজালুল ফজর', বাড়ছে জনপ্রিয়তা বুলডোজার আতঙ্কে পানির দামে জমি বিক্রি করছেন আসামের মুসলিমরা!

ঘাটাইলে গরুর গুতোয় গৃহবধূর মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি

টাঙ্গাইলের ঘাটাইলে ষাড় গরুর শিংয়ের আঘাতে লক্ষী রানি দাস (৫০) নামে এক গৃহবধূর মৃত্যুর ঘটনা ঘটেছে। মঙ্গলবার দুপুরে উপজেলার দিঘলকান্দি ইউনিয়নের বেলদহ পূর্বপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত লক্ষী রানি দাস (৫০) দিঘলকান্দি ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশ হীরালাল দাসের স্ত্রী। তার পরিবারে এক মেয়ে, তিন ছেলে ও স্বামী আছেন।

নিহতের পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার দুপুরে নিহত গৃহবধূ লক্ষীরানি দাস তার বাবার বাড়ি উপজেলার ধলাপাড়া যাওয়ার জন্য রাস্তায় বের হন। এ সময় একই এলাকার পাশের বাড়ি উমর আলী হাজীর একটি ষাড় গরু গোয়াল থেকে খুটা ভেঙে ছুটে এসে রাস্তায় গৃহবধূকে চাপা দেয়। এতে শিংয়ের আঘাতে তার মাথা ফেটে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়, পরে টাঙ্গাইল মেডিকেল হাসপাতালে নেওয়া হলে বিকেল ৩টায় তিনি মারা যান।

ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রকিবুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, কেউ অভিযোগ করলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ