রবিবার, ২৯ নভেম্বর ২০২৬ ।। ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৯ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
সফর শেষে পাকিস্তান ফিরে গেলেন মাওলানা হানিফ জালান্ধরি ইফার ৬৯ একর বেদখলি জমি ১৫ দিনের মধ্যে উদ্ধারের সুপারিশ খিদমাহ হাসপাতালে হজযাত্রীদের জন্য বিশেষ ছাড় দলীয় স্বার্থের কারণে সংস্কার ও বিচার নিশ্চিত হয়নি: পীর সাহেব চরমোনাই ৭ দলীয় ঐক্য না হলে এককভাবে নির্বাচনের প্রস্তুতি নেবে খেলাফত আন্দোলন গণভোটের রায় উপেক্ষা করলে সরকারকে সহযোগিতা নয়: আমিরে মজলিস ‘ইসলামি আদর্শে উজ্জীবিত হয়ে যোগ্য নেতৃত্ব গড়তে হবে’ মাওলানা ফজলুর রহমানের বাড়ি সিলগালায় ক্ষুব্ধ মুফতি তাকী উসমানী বিশ্বজুড়ে আলোচনায় 'রিজালুল ফজর', বাড়ছে জনপ্রিয়তা বুলডোজার আতঙ্কে পানির দামে জমি বিক্রি করছেন আসামের মুসলিমরা!

ফরিদপুরের ভাঙ্গায় কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও সিরাত কনফারেন্স অনুষ্ঠিত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

সামাজিক ও শিক্ষামূলক সংগঠন খিদমাতুল উম্মাহ সমাজ কল্যাণ ফাউন্ডেশন আয়োজিত এসএসসি ও দাখিল পরীক্ষা ২০২৪ এর জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের নিয়ে কৃতি সংবর্ধনা, সিরাত কনফারেন্স অনুষ্ঠান ও ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পন্ন হয়েছে।

শনিবার (১৬ নভেম্বর) সকাল ১০ টায় কাউলীবেড়া কাজী ওলীউল্লাহ উচ্চ বিদ্যালয় অডিটরিয়ামে কুরআন তিলাওয়াতের মাধ্যমে সংবর্ধনা অনুষ্ঠান শুরু হয়।

অনুষ্ঠানে বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা শফিকুল ইসলাম আল মাদানী, মাওলানা মাসুদুর রহমান, মাওলানা শফিকুল ইসলাম, মাওলানা আবু মুসা, মাওলানা তাসলিম প্রমূখ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাউলীবেড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ রেজাউল হাসনাত দুদু মিয়া। উপস্থিত ছিলেন ভাঙ্গা থানার সমাজসেবা অফিসার মোঃ মামুনুর রশিদ।

অনুষ্ঠান পরিচালনায় ছিলেন সাংগঠনিক সম্পাদক মাওলানা তরিকুল ইসলাম।

উক্ত অনুষ্ঠানে খিদমাতুল উম্মাহ সমাজ কল্যাণ ফাউন্ডেশন এর অন্যান্য উপদেষ্টা, নির্বাহী সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রোগ্রামে শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকগন এসে অভিভূত ও উৎফুল্লিত হয়। আগত অতিথিবৃন্দ এমন দৃষ্টিনন্দন ও অর্থবহ প্রোগ্রামটির ধারাবাহিকতা অব্যহত রাখার জন্য অনুরোধ করেন।

পরবর্তীতে ক্রেস্ট, ও গিফট বক্স বিতরণের মাধ্যমে অনুষ্ঠানটির সমাপ্তি ঘোষণা করা হয়।

কেএল/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ