মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬ ।। ৬ শ্রাবণ ১৪৩৩ ।। ৭ সফর ১৪৪৮

শিরোনাম :
পলিথিন কারখানায় অভিযান, ৫০ হাজার টাকা জরিমানা গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে কুরআন খতম ও দোয়া মাহফিল শায়খ আহমাদুল্লাহর আমন্ত্রণে আস-সুন্নাহ পরিদর্শনে প্রতিমন্ত্রী নুর দুই বিভাগে ভারী বর্ষণ, সারাদেশে ঝড়-বজ্রবৃষ্টির আভাস  বিশ্ববিদ্যালয় ভেঙে শিক্ষার্থীদের জীবন ক্ষতিগ্রস্ত করবেন না: মাহমুদ মাদানী একাধিক বিয়ের আগে কিছু বিষয় ভাবা জরুরি ‘হ্যালো ডিসি’ অ্যাপ: ঘরে বসেই মিলবে ঢাকা জেলা প্রশাসনের সেবা ‘মাওলানা ফজলুর রহমানের বক্তব্যে সমর্থন নেই মুত্তাহিদা মাদারিস কাউন্সিলের’ নবীজি (সা.) যেভাবে খাবার খেতেন প্রাথমিক শিক্ষকদের উপজেলা পর্যায়ে বদলির কারণ জানালেন শিক্ষামন্ত্রী

ঠাকুরগাঁওয়ে পলিথিন কারখানা সিলগালা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ঠাকুরগাঁও প্রতিনিধি

ঠাকুরগাঁও সদর উপজেলার সালান্দর ইউনিয়নে যুবলীগ নেতা সেতু হকের মিল চাতালে গড়ে তোলা পলিথিন কারখানায় ভ্রাম্যমান অভিযান চালিয়ে বিপুল পরিমাণ পলিথিন জব্দ, জরিমানা, কারখানার বিদ্যুৎসংযোগ বিচ্ছিন্ন  ও সিলগালা করা হয়েছে। রবিবার গভীর রাত পর্যন্ত সালান্দর ইউনিয়নের ভূতপাড়ায় জেলা প্রশাসনের সিনিয়র সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খাইরুল ইসলামের নেতৃত্বে অভিযান পরিচালনা  করে সেনাবাহিনী,পরিবেশ অধিদপ্তর ও পুলিশ। এসময় বিপুল পরিমাণ পলিথিন ও পলিথিন তৈরির কাচামাল জব্দ করা হয়।

পলিথিন কারখানার শ্রমিক ও মিল মালিক সেতুর সহধর্মিণী জানান, দীর্ঘ ৩ বছর ধরে জায়গা ভাড়া নিয়ে পলিথিন কারখানা চালাচ্ছেন আব্দুল আজিজ নামে একজন।

দীর্ঘ সময় ধরে অভিযান পরিচালনা করে প্রশাসন। এসময় মিল মালিক সেতু ও পলিথিন কারখানার মালিক আব্দুল আজিজ পলাতক ছিলেন বলে জানিয়েছে প্রশাসন।

সিনিয়র সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্টেট খাইরুল ইসলাম বলেন, প্রায় দুই টন পলিথিন ও পলিথিনের যে কাচামাল জব্দ করেছি , কারখানাটি সিলগালা করা হয়েছে ।যেহেতু মালিককে পাওয়া যায়নি আমরা মালিকের বিরুদ্ধে নিয়মিত মামলার ব্যাবস্থা নেব।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ