বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬ ।। ১৯ ফাল্গুন ১৪৩২ ।। ১৬ রমজান ১৪৪৭

শিরোনাম :
নামাজ পড়া অবস্থায় শতবছর বয়সী মাদ্রাসা শিক্ষকের মৃত্যু জনগণের ভোগান্তির কারণ হলে ছাড় দেওয়া হবে না: গণপূর্তমন্ত্রী মহিলা বাস সার্ভিস চালুর উদ্যোগ বিআরটিসির এদেশে কুরআন শিক্ষায় কওমি মাদরাসা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে: ধর্মমন্ত্রী মধ্যপ্রাচ্যের রুটে স্থগিত ফ্লাইটের রিফান্ড ও রি-বুকিং সুবিধা দিচ্ছে বিমান রেমিট্যান্স প্রবাহ আগের তুলনায় ১০১ শতাংশ বৃদ্ধি বাংলাদেশের কাছে সরাসরি নিন্দা ও প্রতিবাদের প্রত্যাশা ইরানের চিকিৎসাসেবা নিশ্চিত করতে ই-হেলথ কার্ড চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনে প্রার্থীদের আপিলের সুযোগ ১০ মার্চ পর্যন্ত ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণের লক্ষ্য প্রধানমন্ত্রীর

টাঙ্গাইলের মধুপুরে সড়কে ঝরলো ৪ প্রাণ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

টাঙ্গাইলের মধুপুরের পৌর এলাকায় মিনি পিকআপ ও বাসের সংঘর্ষে ৪ জন নিহত হয়েছেন। মঙ্গলবার ভোর সাড়ে পাঁচটার দিকে মধুপুর পৌরসভার মালাউরি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- জামালপুর ইসলামপুরের আতর আলীর ছেলে রবিউল ইসলাম, সাধুর ছেলে বইল্লা ও একই এলাকার সুজন। অপরজনের পরিচয় জানা যায়নি।

পুলিশ জানায়, মালাউরি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে রাস্তার ওপর ভোর সাড়ে পাঁচটার দিকে ঢাকা থেকে মধুপুরগামী বিনিময় বাস ও মধুপুর থেকে ঢাকাগামী মিনি পিকআপের সংঘর্ষ হয়। এতে পিকআপের চালক ও হেলপার ঘটনাস্থলেই নিহত হন। পরে পিকআপে থাকা দুজন যাত্রীকে গুরুতর আহত অবস্থায় মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে চিকিৎসক তাদেরও মৃত ঘোষণা করেন।

মধুপুর থানার ওসি ইমরানুল হক বলেন, চারজনের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। গাড়ি দুটি জব্দ করে রাখা হয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা শেষে মরদেহগুলো পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানান তিনি।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ