বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ ।। ২ আশ্বিন ১৪৩৩ ।। ৬ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
নেপালের বন্যায় সহায়তার জন্য প্রধানমন্ত্রীকে বালেন্দ্র শাহের কৃতজ্ঞতা  স্থানীয় সরকার শক্তিশালী করতে নরওয়ের সহযোগিতা চান এলজিআরডিমন্ত্রী পথশিশুদের জন্য সুরক্ষা কেন্দ্র নির্মাণ করছে বাবুস সালাম ফাউন্ডেশন মুসলমানরা সব বিষয়ে আপস করতে পারে, ধর্ম ও ঈমানে নয়: আরশাদ মাদানী চট্টগ্রামে বাংলাদেশ খেলাফত মজলিসের পরামর্শ সভা মুফতি মাহবুবুর রহমান নবাবগঞ্জীকে দেখতে হাসপাতালে ঢাকা জেলা জমিয়ত নেতৃবৃন্দ আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় বিজয়ী হাফেজদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী ‘বাকস্বাধীনতা-সম্মানহানি বিবেচনায় সাইবার আইন সংশোধন করা হবে’  দেখাও সরল পথ চট্টগ্রামের নিউমার্কেটে কাপড়ের গুদামে আগুন

বগুড়ায় ভেজাল সার তৈরির কারখানা সিলগালা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

স্টাফ রিপোর্টার, বগুড়া

বগুড়া বগুড়া সদরে অবৈধ ও ভেজাল সার তৈরির দায়ে একটি কারখানা সিলগালা ও মালামাল জব্দ করেছে জেলা প্রশাসন। শনিবার রাত সাড়ে ৮টার দিকে সদরের চারমাথা গোদারপাড়া বাজার এলাকায় এ  অভিযান পরিচালনা করা হয়।

জাতীয় গোয়েন্দা সংস্থা (এনএসআই) গোপন তথ্যের ভিত্তিতে ও সরাসরি অংশগ্রহণে অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার সাদমান আকিফ।

জেলা প্রশাসন সূত্র জানায়, এনএসআইয়ের গোপন তথ্য ছিল গোদারপাড়া বাজার এলাকায় আবাসিক বাড়িতে ভেজাল সার তৈরি করা হয়। এ তথ্যের ভিত্তিতে নির্বাহী ম্যাজিস্ট্রেট, সেনাবাহিনী ও পুলিশের সমন্বয়ে একটি যৌথবাহিনী দল ওই বাড়িতে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে যৌথবাহিনীর উপস্থিতি টের পেয়ে কারখানায় কর্মকর্তারা পালিয়ে যান। এ সময় দুজন শ্রমিক আটক হন।

অভিযানে কারখানা থেকে ভেজাল টিএসপি সার, কীটনাশক, বাসুডিন, ফুরাডিন, ফসফরাস, সালফার, জিংকসহ প্রায় ২০টিরও অধিক কোম্পানির মোড়কজাত করা ভেজাল সার ও সার তৈরির কাঁচামাল (মাটি, পাথর, চুনাপাথর, সিমেন্ট ও অন্যান্য কেমিক্যাল) সার তৈরির সরঞ্জামাদি ও বিভিন্ন কোম্পানির নকল মোড়ক ও লেভেল উদ্ধার করা হয়। পরে খোঁজ নিয়ে জানা যায়, গৌতম ও সুলতান নামে দুজন বাড়িটি ভাড়া নিয়ে সেখানে কারখানা পরিচালনা করছিলেন।

অভিযান শেষে বগুড়ার সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদমান আকিফ কারখানাটি সিলগালা করেন। আর উদ্ধারকৃত মালামাল সদর উপজেলার উপ-সহকারী কৃষি কর্মকর্তা কেএম মুনছুর রহমানের জিম্মায় দেওয়া হয়েছে।

উপসহকারী কৃষি কর্মকর্তা জানান, আটক ২ জন শ্রমিককে মুচলেকা নিয়ে ছেড়ে দেয়া হয়েছে। আর কারখানাটি সিলগালা অবস্থায় আছে।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ