বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ ।। ২ আশ্বিন ১৪৩৩ ।। ৬ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
নেপালের বন্যায় সহায়তার জন্য প্রধানমন্ত্রীকে বালেন্দ্র শাহের কৃতজ্ঞতা  স্থানীয় সরকার শক্তিশালী করতে নরওয়ের সহযোগিতা চান এলজিআরডিমন্ত্রী পথশিশুদের জন্য সুরক্ষা কেন্দ্র নির্মাণ করছে বাবুস সালাম ফাউন্ডেশন মুসলমানরা সব বিষয়ে আপস করতে পারে, ধর্ম ও ঈমানে নয়: আরশাদ মাদানী চট্টগ্রামে বাংলাদেশ খেলাফত মজলিসের পরামর্শ সভা মুফতি মাহবুবুর রহমান নবাবগঞ্জীকে দেখতে হাসপাতালে ঢাকা জেলা জমিয়ত নেতৃবৃন্দ আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় বিজয়ী হাফেজদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী ‘বাকস্বাধীনতা-সম্মানহানি বিবেচনায় সাইবার আইন সংশোধন করা হবে’  দেখাও সরল পথ চট্টগ্রামের নিউমার্কেটে কাপড়ের গুদামে আগুন

সাবেক প্রধানমন্ত্রীর শেখ হাসিনার সাথে ফোনালাপ, যুবলীগ নেতা গ্রেফতার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

গাইবান্ধা প্রতিনিধি

গাইবান্ধার গোবিন্দগঞ্জে বিএনপি অফিস ভাঙচুর ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে কথোপকথনের ঘটনায় যুবলীগ নেতা জাহাঙ্গীর আলমকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার বিকেলে গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বুলবুল ইসলাম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন। এর আগে শুক্রবার ভোরে নওগাঁ জেলার মান্দা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

পুলিশ জানায়, গত ৩ আগস্ট গোবিন্দগঞ্জে বিএনপি অফিসে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর চালান দুর্বৃত্তরা। এতে জাহাঙ্গীর আলমসহ তার সহযোগীদের সম্পৃক্ততা রয়েছে বলে অভিযোগ ওঠে। ঘটনার পর থেকে জাহাঙ্গীর আলম আত্মগোপনে চলে যান। অভিযুক্ত জাহাঙ্গীর আলম আত্মগোপনে থেকেও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে টেলিফোনে কথা বলেন। তার কথোপকথনের একটি অডিও পুলিশের হাতে আসে। এর জেরে তার বিরুদ্ধে মামলার তদন্ত জোরদার হয়।

ওসি বুলবুল ইসলাম জানান, জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে নিয়মিত মামলা রয়েছে। তার কর্মকাণ্ড ও শেখ হাসিনার সাথে কথোপকথনের বিষয়টি তদন্তাধীন। গ্রেফতারের পর শুক্রবার রাতেই তাকে জেলা কারাগারে পাঠানো হয়েছে।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ