রবিবার, ২৯ নভেম্বর ২০২৬ ।। ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৯ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
সফর শেষে পাকিস্তান ফিরে গেলেন মাওলানা হানিফ জালান্ধরি ইফার ৬৯ একর বেদখলি জমি ১৫ দিনের মধ্যে উদ্ধারের সুপারিশ খিদমাহ হাসপাতালে হজযাত্রীদের জন্য বিশেষ ছাড় দলীয় স্বার্থের কারণে সংস্কার ও বিচার নিশ্চিত হয়নি: পীর সাহেব চরমোনাই ৭ দলীয় ঐক্য না হলে এককভাবে নির্বাচনের প্রস্তুতি নেবে খেলাফত আন্দোলন গণভোটের রায় উপেক্ষা করলে সরকারকে সহযোগিতা নয়: আমিরে মজলিস ‘ইসলামি আদর্শে উজ্জীবিত হয়ে যোগ্য নেতৃত্ব গড়তে হবে’ মাওলানা ফজলুর রহমানের বাড়ি সিলগালায় ক্ষুব্ধ মুফতি তাকী উসমানী বিশ্বজুড়ে আলোচনায় 'রিজালুল ফজর', বাড়ছে জনপ্রিয়তা বুলডোজার আতঙ্কে পানির দামে জমি বিক্রি করছেন আসামের মুসলিমরা!

শিবালয়ে বিএনপির শান্তি সমাবেশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মানিকগঞ্জ প্রতিনিধি

মানিকগঞ্জের শিবালয় উপজেলায় বিএনপির শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকালে উপজেলার উথলী বাজার থেকে শান্তি সমাবেশের  মিছিল বের করে পরে উথলী মাজার ও উপজেলা গেট চত্বরে গিয়ে শেষ হয়।  শান্তি সমাবেশের মূল লক্ষ্য সন্ত্রাস, চাঁদাবাজ, নৈরাজ্যের প্রতিবাদে হাট বাজার, সকল ধর্মীয় প্রতিষ্ঠান, জানমাল নিরাপত্তার স্বার্থে। মানুষ মানুষের জন্য কাজ করার লক্ষ্যে এই শান্তি সমাবেশের আয়োজন করেন শিবালয় উপজেলার বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

অনুষ্ঠানের উপস্থিত ছিলেন  সাবেক শিবালয় উপজেলা ছাত্রদল সভাপতি ও  বর্তমান মানিকগঞ্জ জেলা বিএনপি নির্বাহী সদস্য জাহিদুল ইসলাম জাহিদ,  মানিকগঞ্জ জেলা কৃষক  দলের সদস্য ও শিবালয় উপজেলা  কৃষক দলের  যুগ্ম আহবায়ক মোহাম্মদ  আব্দুর রাজ্জাক,  শিবালয় উপজেলা যুবদলের যুগ্ম  আহ্বায়ক শাহ আলম, শিবালয় উপজেলা  কৃষক  দলের আহবায়ক আব্দুল হালিম, শিবালয় উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ নাজমুল ইসলাম, দেলোয়ার হোসেন, মোহাম্মদ ইকবাল হোসেন, মোহাম্মদ আলী, আব্দুর রাজ্জাক, হামজা,আলামীনসহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ