রবিবার, ২৯ নভেম্বর ২০২৬ ।। ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৯ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
সফর শেষে পাকিস্তান ফিরে গেলেন মাওলানা হানিফ জালান্ধরি ইফার ৬৯ একর বেদখলি জমি ১৫ দিনের মধ্যে উদ্ধারের সুপারিশ খিদমাহ হাসপাতালে হজযাত্রীদের জন্য বিশেষ ছাড় দলীয় স্বার্থের কারণে সংস্কার ও বিচার নিশ্চিত হয়নি: পীর সাহেব চরমোনাই ৭ দলীয় ঐক্য না হলে এককভাবে নির্বাচনের প্রস্তুতি নেবে খেলাফত আন্দোলন গণভোটের রায় উপেক্ষা করলে সরকারকে সহযোগিতা নয়: আমিরে মজলিস ‘ইসলামি আদর্শে উজ্জীবিত হয়ে যোগ্য নেতৃত্ব গড়তে হবে’ মাওলানা ফজলুর রহমানের বাড়ি সিলগালায় ক্ষুব্ধ মুফতি তাকী উসমানী বিশ্বজুড়ে আলোচনায় 'রিজালুল ফজর', বাড়ছে জনপ্রিয়তা বুলডোজার আতঙ্কে পানির দামে জমি বিক্রি করছেন আসামের মুসলিমরা!

নড়াইলে নিষিদ্ধ পলিথিন বিক্রিতে ৪ ব্যবসায়ীর জরিমানা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

নড়াইল প্রতিনিধি

নড়াইলে কালিয়া উপজেলার চাচুড়ী বাজারে নিষিদ্ধ পলিথিন ব্যবহার করায় চার ব্যবসায়ীকে ৪ হাজার ৭০০ টাকা জরিমানা করা হয়েছে। এ সময় ২০ কেজি পলিথিন জব্দ করেছেন ভ্রাম্যমাণ আদালত। রোববার বিকেলে জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সঞ্জয় ঘোষ এ অভিযান পরিচালনা করেন। এছাড়া উপস্থিত ছিলেন- পরিবেশ অধিদফতরের সহকারী পরিচালকসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

নির্বাহী ম্যাজিস্ট্রেট সঞ্জয় ঘোষ বলেন, নিষিদ্ধ পলিথিন ব্যবহার ও মজুদ রাখায় মেজবাহ উদ্দিনকে তিন হাজার, বাবুলাল সাহাকে এক হাজার, পরমানন্দ বিশ্বাসকে ৫০০ ও মুজাম খানকে ২০০ টাকা জরিমানা করা হয়। জনস্বার্থে আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ