বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ ।। ২ আশ্বিন ১৪৩৩ ।। ৬ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
নেপালের বন্যায় সহায়তার জন্য প্রধানমন্ত্রীকে বালেন্দ্র শাহের কৃতজ্ঞতা  স্থানীয় সরকার শক্তিশালী করতে নরওয়ের সহযোগিতা চান এলজিআরডিমন্ত্রী পথশিশুদের জন্য সুরক্ষা কেন্দ্র নির্মাণ করছে বাবুস সালাম ফাউন্ডেশন মুসলমানরা সব বিষয়ে আপস করতে পারে, ধর্ম ও ঈমানে নয়: আরশাদ মাদানী চট্টগ্রামে বাংলাদেশ খেলাফত মজলিসের পরামর্শ সভা মুফতি মাহবুবুর রহমান নবাবগঞ্জীকে দেখতে হাসপাতালে ঢাকা জেলা জমিয়ত নেতৃবৃন্দ আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় বিজয়ী হাফেজদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী ‘বাকস্বাধীনতা-সম্মানহানি বিবেচনায় সাইবার আইন সংশোধন করা হবে’  দেখাও সরল পথ চট্টগ্রামের নিউমার্কেটে কাপড়ের গুদামে আগুন

গজারিয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

 মুন্সীগঞ্জ প্রতিনিধি

মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলায় বিদ্যুৎস্পৃষ্টে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হন আরো ৪ শ্রমিক। হতাহতরা সবাই স্থানীয় একটি কয়লার গদিতে শ্রমিক হিসেবে কাজ করতেন।

নিহত শ্রমিকের নাম নাজির হোসেন (২৬)। আহতরা শ্রমিকরা হলেন- নাজমুল হোসেন (২২), মাসারুল ইসলাম (২৩), হেলাল (২৪) ও জামাল উদ্দিন (৪০)।

প্রত্যক্ষদর্শীরা বলেন, শনিবার সকালে সাড়ে আটটার দিকে কয়লার গদির একটি পুরাতন টিনসেড ঘর ভাঙার সময় পল্লী বিদ্যুতের তারের সাথে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আহত হন। আহতদের মধ্যে নাজির হোসেনের অবস্থা আশঙ্কাজনক। আহতদের উদ্ধার করে প্রথমে দাউদকান্দি উপজেলার একটি বেসরকারি হাসপাতাল এবং পরবর্তীতে দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসক নাজির হোসেনকে মৃত ঘোষণা করেন। বাকি চারজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।

গজারিয়া থানার ওসি মাহবুবুর রহমান বলেন, খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি আমরা তদন্ত করে দেখব।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ