বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ ।। ২ আশ্বিন ১৪৩৩ ।। ৬ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
নেপালের বন্যায় সহায়তার জন্য প্রধানমন্ত্রীকে বালেন্দ্র শাহের কৃতজ্ঞতা  স্থানীয় সরকার শক্তিশালী করতে নরওয়ের সহযোগিতা চান এলজিআরডিমন্ত্রী পথশিশুদের জন্য সুরক্ষা কেন্দ্র নির্মাণ করছে বাবুস সালাম ফাউন্ডেশন মুসলমানরা সব বিষয়ে আপস করতে পারে, ধর্ম ও ঈমানে নয়: আরশাদ মাদানী চট্টগ্রামে বাংলাদেশ খেলাফত মজলিসের পরামর্শ সভা মুফতি মাহবুবুর রহমান নবাবগঞ্জীকে দেখতে হাসপাতালে ঢাকা জেলা জমিয়ত নেতৃবৃন্দ আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় বিজয়ী হাফেজদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী ‘বাকস্বাধীনতা-সম্মানহানি বিবেচনায় সাইবার আইন সংশোধন করা হবে’  দেখাও সরল পথ চট্টগ্রামের নিউমার্কেটে কাপড়ের গুদামে আগুন

ঘাটাইলে হত্যার বিচার দাবিতে সড়ক অবরোধ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ঘাটাইল (টাঙ্গাইল)প্রতিনিধি

টাঙ্গাইলের ঘাটাইলে জমি নিয়ে বিরোধে আল আমিন নামে এক যুবককে কুপিয়ে হত্যার ঘটনায় হত্যাকারীদের দ্রুত বিচার দাবিতে মানববন্ধন ও সড়ক অবরোধ করেছে এলাকার সর্বস্তরের জনগণ।

শনিবার বিকেলে ৪টায় উপজেলার ধলাপাড়া ইউনিয়নের পেচারআটা মোড়ে এ মানববন্ধন পালিত হয়।

এ সময় আল আমিনের লাশ ময়নাতদন্ত শেষে টাঙ্গাইল থেকে এলাকায় পৌঁছালে লাশ রেখে সড়ক অবরোধ করেন তারা। এ সময় ঘাটাইল-সাগরদীঘি আঞ্চলিক সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে স্থানীয় ধলাপাড়া ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে এসে হত্যাকারীদের দ্রুত গ্রেফতারের আশ্বাস দিলে তারা অবরোধ তুলে নেয়।

স্থানীয় সামাজিক সংগঠনসহ মানববন্ধনে অংশ নেন নিহতের পরিবার ও এলাকাবাসী। এলাকাবাসী আল আমিনের হত্যার মূল আসামি মুনছুর আলীকে দ্রুত গ্রেফতার ও হত্যাকারীদের দ্রুত বিচার দাবিতে স্লোগান দেন।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা জানান, ঘটনাটি খুবই মর্মান্তিক বলে তারা গভীরভাবে শোকাহত। এতে ক্ষিপ্ত এলাকাবাসী।

স্থানীয়রা জানায়, কোনাবাড়ি গ্রামের মো. রিপন ও আল মুনছুর গংদের দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ। আল আমিন সম্পর্কে মুনছুর ও রিপনের চাচাতো ভাই। তাদের মধ্যে ১২ শতাংশ জমি নিয়ে বিরোধ। এর আগে এই জমি নিয়ে একটি মামলা হয়। শুক্রবার পারিবারিকভাবে বসে বিষয়টি সমাধানের চেষ্টা করেন তারা। পারিবারিক রায় মেনে না নিয়ে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বাঁধে। চোখে-মুখে মরিচের গুঁড়া ছুড়ে মারে। এতে আল আমিনসহ আহত হন ৮ জন। পরে স্থানীয়রা আল আমিনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন ।

এ বিষয়ে ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুল ইসলাম বলেন, আল আমিন হত্যার ঘটনায় ৬ জনকে আটক করা হয়েছে। বাকিদেরও গ্রেফতারের চেষ্টা চলছে।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ