বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ ।। ২ আশ্বিন ১৪৩৩ ।। ৬ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
নেপালের বন্যায় সহায়তার জন্য প্রধানমন্ত্রীকে বালেন্দ্র শাহের কৃতজ্ঞতা  স্থানীয় সরকার শক্তিশালী করতে নরওয়ের সহযোগিতা চান এলজিআরডিমন্ত্রী পথশিশুদের জন্য সুরক্ষা কেন্দ্র নির্মাণ করছে বাবুস সালাম ফাউন্ডেশন মুসলমানরা সব বিষয়ে আপস করতে পারে, ধর্ম ও ঈমানে নয়: আরশাদ মাদানী চট্টগ্রামে বাংলাদেশ খেলাফত মজলিসের পরামর্শ সভা মুফতি মাহবুবুর রহমান নবাবগঞ্জীকে দেখতে হাসপাতালে ঢাকা জেলা জমিয়ত নেতৃবৃন্দ আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় বিজয়ী হাফেজদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী ‘বাকস্বাধীনতা-সম্মানহানি বিবেচনায় সাইবার আইন সংশোধন করা হবে’  দেখাও সরল পথ চট্টগ্রামের নিউমার্কেটে কাপড়ের গুদামে আগুন

ঘাটাইলে জমি নিয়ে বিরোধের জেরে নিহত ১

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি

টাঙ্গাইলের ঘাটাইলে জমি নিয়ে বিরোধের জেরে আল-আমিন (৩৫) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় উভয় পক্ষের ৮ জন আহত হন।

শুক্রবার দুপুরে উপজেলার ধলাপাড়া ইউনিয়নের কোনাবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আল-আমিন ওই গ্রামের মিয়া চাঁনের ছেলে। আহতদের ঘাটাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও টাঙ্গাইল জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

আহতরা হলেন- নিহত আল-আমিনের পিতা মীয়াচান (৬৭), তালেব দানীর ছেলে মেছের দানী (৬০), আব্দুস সামাদের ছেলে রুবেল হাসান নয়ন (৩৫), মৃত হযরত আলীর ছেলে ফজলুল হক (৬৫), মৃত আমতাছ আলীর ছেলে আব্দুর রাজ্জাক (৬৬) ও রিপন (৩৫), মৃত আনোয়ারের ছেলে সুরুজ আলী (৬৪), লিমন হোনের ছেলে মাফিয়া (২৬)। এদের মধ্যে নিহত আল-আমিনের পিতা মীয়াচানের অবস্থা গুরুতর।

স্থানীয়রা জানায়, উপজেলার ধলাপাড়া ইউনিয়নের কোনাবাড়ি গ্রামে রিপনের সঙ্গে আল-আমিনের পরিবারের জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। এরা সম্পর্কে চাচাত ভাই। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়। পরে তা সংঘর্ষে রূপ নেয়। সংঘর্ষে আল আমিনসহ ৮ জন আহত হন। পরে গুরুতর আহত অবস্থায় আল-আমিনকে প্রথমে ঘাটাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুল ইসলাম জানান, জমি নিয়ে বিরোধে আল-আমিন নামে এক যুবক নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ