বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ ।। ২ আশ্বিন ১৪৩৩ ।। ৬ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
নেপালের বন্যায় সহায়তার জন্য প্রধানমন্ত্রীকে বালেন্দ্র শাহের কৃতজ্ঞতা  স্থানীয় সরকার শক্তিশালী করতে নরওয়ের সহযোগিতা চান এলজিআরডিমন্ত্রী পথশিশুদের জন্য সুরক্ষা কেন্দ্র নির্মাণ করছে বাবুস সালাম ফাউন্ডেশন মুসলমানরা সব বিষয়ে আপস করতে পারে, ধর্ম ও ঈমানে নয়: আরশাদ মাদানী চট্টগ্রামে বাংলাদেশ খেলাফত মজলিসের পরামর্শ সভা মুফতি মাহবুবুর রহমান নবাবগঞ্জীকে দেখতে হাসপাতালে ঢাকা জেলা জমিয়ত নেতৃবৃন্দ আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় বিজয়ী হাফেজদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী ‘বাকস্বাধীনতা-সম্মানহানি বিবেচনায় সাইবার আইন সংশোধন করা হবে’  দেখাও সরল পথ চট্টগ্রামের নিউমার্কেটে কাপড়ের গুদামে আগুন

ছাত্র-জনতার আন্দোলনে হামলাকারীদের গ্রেফতার দাবিতে নড়াইলে বিক্ষোভ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

নড়াইল প্রতিনিধি

নড়াইলে গত ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে হামলাকারীদের গ্রেফতার দাবিতে নড়াইলে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন জেলা শাখার উদ্যোগে শুক্রবার বিকেলে শহরের পুরাতন বাস টার্মিনাল থেকে মিছিল শুরু হয়ে নড়াইল প্রেসক্লাব ঘুরে আবার একই স্থানে সমাবেশ হয়।

সংগঠনের জেলা আহ্বায়ক রাফায়েতুল হক তমালের সভাপতিত্বে ও সদস্য সচিব শাফায়াত উল্লাহর সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন- জেলা কমিটির সংগঠক মিনহাজুল ইসলাম, যুগ্ম-আহ্বায়ক তুহিন মোল্যা, যুগ্ম-সদস্য সচিব আব্দুর রহমান মেহেদী, হাসিবুর রহমানসহ অনেকে।

বক্তারা বলেন, গত ৪ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনে হামলাকারী আওয়ামী সন্ত্রাসীদের গ্রেফতারসহ তাদের ব্যবহৃত অবৈধ অস্ত্র উদ্ধার করতে হবে। হামলা মামলাগুলো দ্রুত তদন্ত করে চার্জশিট দেয়াসহ তাদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। এছাড়া গ্রেফতারের নামে নিরীহ লোকদের হয়রানি করা যাবে না।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ