বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ ।। ২ আশ্বিন ১৪৩৩ ।। ৬ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
নেপালের বন্যায় সহায়তার জন্য প্রধানমন্ত্রীকে বালেন্দ্র শাহের কৃতজ্ঞতা  স্থানীয় সরকার শক্তিশালী করতে নরওয়ের সহযোগিতা চান এলজিআরডিমন্ত্রী পথশিশুদের জন্য সুরক্ষা কেন্দ্র নির্মাণ করছে বাবুস সালাম ফাউন্ডেশন মুসলমানরা সব বিষয়ে আপস করতে পারে, ধর্ম ও ঈমানে নয়: আরশাদ মাদানী চট্টগ্রামে বাংলাদেশ খেলাফত মজলিসের পরামর্শ সভা মুফতি মাহবুবুর রহমান নবাবগঞ্জীকে দেখতে হাসপাতালে ঢাকা জেলা জমিয়ত নেতৃবৃন্দ আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় বিজয়ী হাফেজদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী ‘বাকস্বাধীনতা-সম্মানহানি বিবেচনায় সাইবার আইন সংশোধন করা হবে’  দেখাও সরল পথ চট্টগ্রামের নিউমার্কেটে কাপড়ের গুদামে আগুন

বাকেরগঞ্জে মাপে কম দেয়ায় ফিলিং স্টেশনকে জরিমানা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বরিশাল ব্যুরো

মাপে কম দেয়ায় বরিশালের বাকেরগঞ্জ বাসস্ট্যান্ড সংলগ্ন মেসার্স হাওলাদার ফিলিং স্টেশনকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার দুপুর ১টার দিকে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাইফুর রহমান এ অভিযান পরিচালনা করেন।

সূত্র জানায়, বাকেরগঞ্জ বাসস্ট্যান্ডের হাওলাদার ফিলিং স্টেশনের বিরুদ্ধে দীর্ঘদিন ধরেই পেট্রোল, অকটেন ও ডিজেল পরিমাপে কম দেয়ার অভিযোগ ছিল। এ অভিযোগের পরিপ্রেক্ষিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা বৃহস্পতিবার মেসার্স হাওলাদার ফিলিং স্টেশনে অভিযান পরিচালনা করেন। মাপে কম পাওয়ায় ওই প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

একই সময় উপজেলার ভরপাশা ইউনিয়নের মিশু ফিলিং স্টেশন ও রঙ্গশ্রী ইউনিয়নের এম খান ফিলিং স্টেশনেও অভিযান পরিচালনা করা হয়। তবে এ দুটি প্রতিষ্ঠানে মাপে তেমন কোনো গরমিল পরিলক্ষিত না হওয়ায় তাদের কোনো দণ্ড প্রদান করা হয়নি।

এ বিষয় সত্যতা নিশ্চিত করে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাইফুর রহমান বলেন, মেসার্স হাওলাদার ফিলিং স্টেশনে অভিযানকালে বিএটিআই পরিদর্শক দলের পরিমাপক যন্ত্রের সাহায্য ১০ লিটার করে  ডিজেল, পেট্রোল ও অকটেন পরিমাপ করা হয়। তাতে প্রতিটি ক্ষেত্রে ১০ লিটারে প্রায় এক থেকে দেড় লিটার করে তেল পরিমাপে কম পাওয়া যায়। তাই তাদের ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।  অপরাধী যেই হোক না কেন তাকে ছাড় দেওয়া হবে না। এ অভিযান পরিচালনা অব্যাহত রাখবেন বলেও তিনি জানান।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ