বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ ।। ২ আশ্বিন ১৪৩৩ ।। ৬ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
নেপালের বন্যায় সহায়তার জন্য প্রধানমন্ত্রীকে বালেন্দ্র শাহের কৃতজ্ঞতা  স্থানীয় সরকার শক্তিশালী করতে নরওয়ের সহযোগিতা চান এলজিআরডিমন্ত্রী পথশিশুদের জন্য সুরক্ষা কেন্দ্র নির্মাণ করছে বাবুস সালাম ফাউন্ডেশন মুসলমানরা সব বিষয়ে আপস করতে পারে, ধর্ম ও ঈমানে নয়: আরশাদ মাদানী চট্টগ্রামে বাংলাদেশ খেলাফত মজলিসের পরামর্শ সভা মুফতি মাহবুবুর রহমান নবাবগঞ্জীকে দেখতে হাসপাতালে ঢাকা জেলা জমিয়ত নেতৃবৃন্দ আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় বিজয়ী হাফেজদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী ‘বাকস্বাধীনতা-সম্মানহানি বিবেচনায় সাইবার আইন সংশোধন করা হবে’  দেখাও সরল পথ চট্টগ্রামের নিউমার্কেটে কাপড়ের গুদামে আগুন

মহিপালে ছাত্রহত্যা: দুই আ.লীগ নেতাসহ গ্রেফতার ৩

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ফেনী প্রতিনিধি

ফেনীর মহিপালে ছাত্রহত্যার ঘটনায় দুই আওয়ামী লীগ নেতা ও এক যুবলীগ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতারা হলেন- জেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া সম্পাদক পৌর কাউন্সিলর আমির হোসেন বাহার, সোনাগাজী উপজেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক ইউপি চেয়ারম্যান উম্মে রুমা এবং জেলা যুবলীগের সদস্য এখলাছ উদ্দিন খোন্দকার।

বৃহস্পতিবার বিকালে আদালতের মাধ্যমে তাদের জেলহাজতে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন ফেনী থানার ওসি মর্ম সিংহ ত্রিপুরা।

ছাত্র আন্দোলন চলাকালে গত ৪ আগস্ট ফেনীর মহিপালে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের গুলিবর্ষণে আটজন  নিহত হন। এ ঘটনায় ৮টি হত্যা মামলাসহ ১৬টি মামলা হয়। ঘটনার পরদিন থেকে পলাতক ছিলেন  জেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া সম্পাদক ও ফেনী পৌরসভার ১৬নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আমির হোসেন বাহার। বুধবার রাতে তাকে ঢাকার একটি হোটেল থেকে গ্রেফতার করে পুলিশ।

এদিকে বৃহস্পতিবার সকালে সোনাগাজী উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের সামনে থেকে সোনাগাজী উপজেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক ও সদর ইউপির সাবেক চেয়ারম্যান উম্মে রুমাকে গ্রেফতার করে পুলিশ।

এছাড়া, দুপুরে শহরের মহিপাল এলাকা থেকে জেলা যুবলীগের সদস্য এখলাছ উদ্দিন খোন্দকারকে গ্রেফতার করা হয়।

ফেনী থানার ওসি মর্ম সিংহ ত্রিপুরা বলেন, কাউন্সিলর বাহারকে আটটি হত্যা মামলা ও বাকি দুজনকে ফেনী থানার দুটি মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে। তিনি বলেন, ছাত্রহত্যার আসামিদের গ্রেফতারে নিয়মিত অভিযান চলছে।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ