বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ ।। ২ আশ্বিন ১৪৩৩ ।। ৬ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
নেপালের বন্যায় সহায়তার জন্য প্রধানমন্ত্রীকে বালেন্দ্র শাহের কৃতজ্ঞতা  স্থানীয় সরকার শক্তিশালী করতে নরওয়ের সহযোগিতা চান এলজিআরডিমন্ত্রী পথশিশুদের জন্য সুরক্ষা কেন্দ্র নির্মাণ করছে বাবুস সালাম ফাউন্ডেশন মুসলমানরা সব বিষয়ে আপস করতে পারে, ধর্ম ও ঈমানে নয়: আরশাদ মাদানী চট্টগ্রামে বাংলাদেশ খেলাফত মজলিসের পরামর্শ সভা মুফতি মাহবুবুর রহমান নবাবগঞ্জীকে দেখতে হাসপাতালে ঢাকা জেলা জমিয়ত নেতৃবৃন্দ আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় বিজয়ী হাফেজদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী ‘বাকস্বাধীনতা-সম্মানহানি বিবেচনায় সাইবার আইন সংশোধন করা হবে’  দেখাও সরল পথ চট্টগ্রামের নিউমার্কেটে কাপড়ের গুদামে আগুন

চার বছরের মেয়েকে হত্যা করে মায়ের আত্মহত্যা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

স্টাফ রিপোর্টার, বগুড়া

বগুড়ায় চার বছরের মেয়ে সন্তানকে হত্যা করে আত্মহত্যা করেছেন মা। বৃহস্পতিবার দুপুরে কাহালু উপজেলার বীরকেদার ইউনিয়নের ডেপোইল পূর্বপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ওই এলাকার অটোচালক আব্দুল মমিনের স্ত্রী জুলেখা বেগম (২৪) এবং তাদের সন্তান মুশফিকা খাতুন। এসময় মরদেহের পাশে একটি চিরকুট উদ্ধার করেছে পুলিশ। চিরকুটে লেখা ছিল- ‘আমি আমার মেয়েকে হত্যা করে আত্মহত্যা করলাম। আমাদের এই মৃত্যুর জন্য কেউ দায়ী নয়।’ এসব তথ্য নিশ্চিত করেছেন কাহালু থানার ওসি শাহীনুজ্জামান।

পুলিশের এই কর্মকর্তা জানান,  জুলেখার স্বামী আব্দুল মমিন অটোভ্যানচালক। তিনি সকাল ৯টার দিকে ভাত খেয়ে বাসায় বের হয়ে যান। জুলেখার শ্বশুর আবু বকর দুপুর ১২টার দিকে নামাজ পড়ার জন্য বাড়ি থেকে বের হন। নামাজ শেষ করে বাসায় ফিরলে জুলেখার কাছে ভাত দেওয়ার জন্য ডাকাডাকি করেন। দরজা বন্ধ এবং কোন সাড়া না পেয়ে জানালা দিয়ে উঁকি দিয়ে দেখে জুলেখা আড়ার সাথে গলায় ওড়না পেচিয়ে ঝুলছে এবং নাতনি মুশফিকার মরদেহ বিছানায় পড়ে আছে। তিনি সাথে সাথে পুলিশকে খবর দিলে পুলিশ এসে দুই মরদেহ উদ্ধার করে।

তিনি আরও জানান, শিশু মুশফিকাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। একটি চিরকুট পাওয়া গেছে সেখানে মৃত্যুর জন্য কাউকে দায়ী করা হয়নি। এছাড়া প্রাথমিক অবস্থায় দাম্পত্য কলহের ব্যাপারেও কোন তথ্য পাওয়া যায়নি। আমরা চিরকুটের লেখাসহ সার্বিক ঘটনার তদন্ত করছি। আপাতত মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ