রবিবার, ২৯ নভেম্বর ২০২৬ ।। ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৯ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
সফর শেষে পাকিস্তান ফিরে গেলেন মাওলানা হানিফ জালান্ধরি ইফার ৬৯ একর বেদখলি জমি ১৫ দিনের মধ্যে উদ্ধারের সুপারিশ খিদমাহ হাসপাতালে হজযাত্রীদের জন্য বিশেষ ছাড় দলীয় স্বার্থের কারণে সংস্কার ও বিচার নিশ্চিত হয়নি: পীর সাহেব চরমোনাই ৭ দলীয় ঐক্য না হলে এককভাবে নির্বাচনের প্রস্তুতি নেবে খেলাফত আন্দোলন গণভোটের রায় উপেক্ষা করলে সরকারকে সহযোগিতা নয়: আমিরে মজলিস ‘ইসলামি আদর্শে উজ্জীবিত হয়ে যোগ্য নেতৃত্ব গড়তে হবে’ মাওলানা ফজলুর রহমানের বাড়ি সিলগালায় ক্ষুব্ধ মুফতি তাকী উসমানী বিশ্বজুড়ে আলোচনায় 'রিজালুল ফজর', বাড়ছে জনপ্রিয়তা বুলডোজার আতঙ্কে পানির দামে জমি বিক্রি করছেন আসামের মুসলিমরা!

বিআইডব্লিউটিএর ড্রেজার পাইপে আগুন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মানিকগঞ্জ প্রতিনিধি

মানিকগঞ্জের শিবালয় উপজেলার আরিচা ঘাট এলাকায় বিআইডব্লিউটিএর ড্রেজিং মেশিনের পাইপে আগুন লেগেছে। বৃহস্পতিবার সকাল ৮টায় বিআইডব্লিউটিয়ের ড্রেজিং অফিসের সামনে এ ঘটনা ঘটে। পুড়ে যাওয়া পাইপের সংখ্যা ও ক্ষতির পরিমাণ নির্ণয়ের কাজ চলছে।

জানা গেছে, নদীতে ড্রেজিংয়ের সময় পাইপ ভাসমান রাখার জন্য ফোম নির্মিত পলিথিন আচ্ছাদিত বয়া ব্যবহার করা হয়। এ বছর জুন মাসে ড্রেজিংয়ের জন্য আনা প্রায় আট ফুট উঁচু ও ১৬ ফুট ব্যাসের বেশকিছু পাইপ আরিচা পুরাতন লঞ্চঘাট এলাকার জেগে ওঠা চরে রাখা হয়।

স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টার দিকে পাইপে আগুন লাগার খবর নিকটবর্তী ড্রেজার অফিসে জানানো হলেও তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হয়নি। সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের দায়িত্বে অবহেলা ও গড়িমসির এ পর্যায়ে উত্তরদিক থেকে প্রবাহিত বাতাসে আগুন দ্রুত ছড়ায় বলে অভিযোগ উঠেছে। তবে, কর্মকর্তারা এ অভিযোগ অস্বীকার করেন।

ড্রেজার ইউনিট নির্বাহী প্রকৌশলী আবু সাঈদ বলেন, সকাল ৮টার দিকে আগুনের সূত্রপাত হলে স্থানীয়ভাবে নিয়ন্ত্রণে আনার চেষ্টা ব্যর্থ হয়। এ ঘটনা নাশকতা বলে সন্দেহ করা হচ্ছে।

ড্রেজিং ইউনিটের একাধিক কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে কথা বলে জানা যায়, নদীর পাড়ে দীর্ঘদিন ধরে রাখা এ সকল পাইপ পাহারা দেওয়ার জন্য সংস্থার কোনো লোক নিযুক্ত ছিল না। তবে, সংস্থার কর্মকর্তারা জানান, বেইজ অফিসের গেটে আনসার কর্মরত থাকে।

মানিকগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আব্দুল হামিদ মিয়া জানান, সকাল পৌনে ৯টার দিকে খবর পেয়ে শিবালয় ও ঘিওর উপজেলার তিনটি ইউনিট ঘটনাস্থলে এসে প্রায় দু’ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুণ নিয়ন্ত্রণে আনে। অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ নিরুপণ করা হচ্ছে।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ