বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ ।। ২ আশ্বিন ১৪৩৩ ।। ৬ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
নেপালের বন্যায় সহায়তার জন্য প্রধানমন্ত্রীকে বালেন্দ্র শাহের কৃতজ্ঞতা  স্থানীয় সরকার শক্তিশালী করতে নরওয়ের সহযোগিতা চান এলজিআরডিমন্ত্রী পথশিশুদের জন্য সুরক্ষা কেন্দ্র নির্মাণ করছে বাবুস সালাম ফাউন্ডেশন মুসলমানরা সব বিষয়ে আপস করতে পারে, ধর্ম ও ঈমানে নয়: আরশাদ মাদানী চট্টগ্রামে বাংলাদেশ খেলাফত মজলিসের পরামর্শ সভা মুফতি মাহবুবুর রহমান নবাবগঞ্জীকে দেখতে হাসপাতালে ঢাকা জেলা জমিয়ত নেতৃবৃন্দ আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় বিজয়ী হাফেজদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী ‘বাকস্বাধীনতা-সম্মানহানি বিবেচনায় সাইবার আইন সংশোধন করা হবে’  দেখাও সরল পথ চট্টগ্রামের নিউমার্কেটে কাপড়ের গুদামে আগুন

জাপার সাবেক এমপি টিপুকে পুলিশে দিল জনতা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

জনতার হাতে ধরা খেয়েছেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য সাবেক সংসদ সদস্য গোলাম কিবরিয়া টিপু। তাকে ধরে থানায় সোপর্দ করা হয়েছে। তিনি জাতীয় পার্টি থেকে বরিশাল-৩ (বাবুগঞ্জ-মুলাদী) আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন।

বৃহস্পতিবার সন্ধ্যায় দক্ষিণ কেরানীগঞ্জের কোন্ডা ইউনিয়নের বীর বাঘৈর এলাকায় গোলাম কিবরিয়া টিপুকে স্থানীয় লোকজন দেখতে পান। তখন তার সামনে ২০-২৫ জন লোক জড়ো হন। এ সময় স্থানীয় লোকজন উত্তেজিত হলে আশপাশের কেউ পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে আসে। পরে স্থানীয় লোকজন সাবেক সংসদ সদস্যকে পুলিশের কাছে সোপর্দ করে।

দক্ষিণ কেরানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মাজহারুল ইসলাম গণমাধ্যমকে বলেন, বীর বাঘৈর এলাকার লোকজন জাতীয় পার্টির সাবেক সংসদ সদস্য গোলাম কিবরিয়া টিপুকে পুলিশের কাছে সোপর্দ করেছে। এলাকার লোকজনের কাছে জানতে পারলাম, ওই এলাকায় তার কিছু জমি রয়েছে। সেখানে ছোট একটি ঘর আছে। মাঝেমধ্যে তিনি সেখানে আসতেন।

গোলাম কিবরিয়া টিপুর জন্ম বরিশাল জেলার আগরপুর গ্রামে। তিনি রমনা থানা যুবলীগের সহ-সভাপতি; পরে স্বেচ্ছাসেবক দলের ঢাকা মহানগরীর সাধারণ সম্পাদক এবং কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতিও হয়েছিলেন। আশির দশকে তিনি জাতীয় পার্টিতে যুক্ত হন এবং জাতীয় পার্টির মনোনয়নে তিনি দুবার সংসদ সদস্য নির্বাচিত হন।

টিপু ২০০৮ সালের নবম জাতীয় সংসদ নিবার্চনে বরিশাল-৩ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। একই আসন থেকে ২০১৮ সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনেও জাতীয় পার্টি মনোনয়নে সংসদ সদস্য নির্বাচিত হন।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ