বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ ।। ২ আশ্বিন ১৪৩৩ ।। ৬ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
নেপালের বন্যায় সহায়তার জন্য প্রধানমন্ত্রীকে বালেন্দ্র শাহের কৃতজ্ঞতা  স্থানীয় সরকার শক্তিশালী করতে নরওয়ের সহযোগিতা চান এলজিআরডিমন্ত্রী পথশিশুদের জন্য সুরক্ষা কেন্দ্র নির্মাণ করছে বাবুস সালাম ফাউন্ডেশন মুসলমানরা সব বিষয়ে আপস করতে পারে, ধর্ম ও ঈমানে নয়: আরশাদ মাদানী চট্টগ্রামে বাংলাদেশ খেলাফত মজলিসের পরামর্শ সভা মুফতি মাহবুবুর রহমান নবাবগঞ্জীকে দেখতে হাসপাতালে ঢাকা জেলা জমিয়ত নেতৃবৃন্দ আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় বিজয়ী হাফেজদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী ‘বাকস্বাধীনতা-সম্মানহানি বিবেচনায় সাইবার আইন সংশোধন করা হবে’  দেখাও সরল পথ চট্টগ্রামের নিউমার্কেটে কাপড়ের গুদামে আগুন

সাতকাছেমিয়া মাদরাসায় তিন দিনব্যাপী সম্মেলন আগামীকাল থেকে শুরু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুল্লাহ নুর
পিরোজপুর 

পিরোজপুরের ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান জামিয়া আরাবিয়া সাতকাছেমিয়া মাদরাসায় শুরু হচ্ছে ‘ইসলামি সম্মেলন।’

মাদরাসা সূত্রে জানা যায়, ১৫, ১৬ও ১৭ নভেম্বর (শুক্র,শনি ও রবিবার) মাদরাসা প্রাঙ্গণে ৮৪ তম বার্ষিক ইসলামী সম্মেলনের আয়োজন করা হচ্ছে।

সম্মেলনে সভাপতিত্ব এবং হাফেজ ও দাওরায়ে হাদীস(মাস্টার্স সমমান) উত্তীর্ণ ছাত্রদের পাগড়ী সম্মাননা প্রদান করবেন আল্লামা মুশতাক আহমাদ (মুহতামিম দারুল উলুম খুলনা)

প্রথম দিন বয়ান করবেন, মুফতি উসমান গণী মুসাপুরী ও এমদাদুল ইসলাম রংপুরী দ্বিতীয় দিন মুফতি ইসমাইল ইব্রাহীম কাতারী, মুফতি উবায়দুর রহমান হুজায়ফী, মুফতি ওয়াহীদুল ইসলাম ও মুফতি ইমতিয়াজ মাসরুর কাসেমি।
তৃতীয় দিন মুফতী হেদায়াতুল্লাহ খান আজাদী সহ দেশের শীর্ষস্থানীয় ওলামায়ে কেরাম।

এদিকে সম্মেলনে যোগ দিয়ে উভয় জাহানের কল্যাণ অর্জনের আহ্বান জানিয়েছেন মাদরাসার মুহতামিম ও খিলগাঁও পাকা মসজিদের ইমাম মাওলানা মুস্তাফিজুর রহমান ।

হাআমা/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ