বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ ।। ২ আশ্বিন ১৪৩৩ ।। ৬ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
নেপালের বন্যায় সহায়তার জন্য প্রধানমন্ত্রীকে বালেন্দ্র শাহের কৃতজ্ঞতা  স্থানীয় সরকার শক্তিশালী করতে নরওয়ের সহযোগিতা চান এলজিআরডিমন্ত্রী পথশিশুদের জন্য সুরক্ষা কেন্দ্র নির্মাণ করছে বাবুস সালাম ফাউন্ডেশন মুসলমানরা সব বিষয়ে আপস করতে পারে, ধর্ম ও ঈমানে নয়: আরশাদ মাদানী চট্টগ্রামে বাংলাদেশ খেলাফত মজলিসের পরামর্শ সভা মুফতি মাহবুবুর রহমান নবাবগঞ্জীকে দেখতে হাসপাতালে ঢাকা জেলা জমিয়ত নেতৃবৃন্দ আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় বিজয়ী হাফেজদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী ‘বাকস্বাধীনতা-সম্মানহানি বিবেচনায় সাইবার আইন সংশোধন করা হবে’  দেখাও সরল পথ চট্টগ্রামের নিউমার্কেটে কাপড়ের গুদামে আগুন

উদ্ধার ৭ টুকরো লাশের পরিচয় মিলেছে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

নারায়ণগঞ্জের রূপগঞ্জের পূর্বাচল উপ-শহরের লেক থেকে ৭ টুকরো অবস্থায় উদ্ধার হওয়া অজ্ঞাত লাশের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। নিহতের নাম জমিস উদ্দিন (৫৯)। জসিম উদ্দিন নারায়ণগঞ্জের সস্তাপুর এলাকার চাঁদ ডাইয়িংয়ের মালিক। এর আগে গত ১০ নভেম্বর বিকেল থেকেই জসিম উদ্দিন নিখোঁজ ছিলেন। এ ঘটনায় নিহতের ছেলে ওবায়দুল ইসলাম শিবু বাদী হয়ে রাজধানীর গুলশান থানায় জসিম উদ্দিনের নিখোঁজ হওয়ার একটি সাধারণ ডায়েরি করেন।

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত আলী বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, বুধবার সকাল ৭টার দিকে স্থানীয়রা পূর্বাচলের ব্রাক্ষ্মনখালী লেকে পলিথিনে মোড়ানো লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পরে পুলিশ এসে পলিথিন থেকে ৭ টুকরো করা লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়। পরে নিহতের পরিবার শনাক্ত করে জানান উদ্ধার লাশটি জসিম উদ্দিনের। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সাধায়ণ ডায়েরিতে শিবু জানান, তারা পুরো পরিবার রাজধানী ঢাকার বসুন্ধরা আবাসিক এলাকার সি ব্লকে বসবাস করেন। জসিম উদ্দিন নারায়ণগঞ্জের সস্তাপুর এলাকার চাঁদ ডাইয়িংয়ের মালিক। গত ১০ নভেম্বর বিকেল ৪টার দিকে গুলশান-২ এর ল্যান্ডভিউ এলাকায় গাড়ির ড্রাইভার তাকে নামিয়ে দেন। এরপর থেকেই তার কোন খোঁজ পাওয়া যায়নি। পরে তিনি থানায় একটি নিখোঁজ ডায়েরি করেন।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ