বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ ।। ২ আশ্বিন ১৪৩৩ ।। ৬ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
নেপালের বন্যায় সহায়তার জন্য প্রধানমন্ত্রীকে বালেন্দ্র শাহের কৃতজ্ঞতা  স্থানীয় সরকার শক্তিশালী করতে নরওয়ের সহযোগিতা চান এলজিআরডিমন্ত্রী পথশিশুদের জন্য সুরক্ষা কেন্দ্র নির্মাণ করছে বাবুস সালাম ফাউন্ডেশন মুসলমানরা সব বিষয়ে আপস করতে পারে, ধর্ম ও ঈমানে নয়: আরশাদ মাদানী চট্টগ্রামে বাংলাদেশ খেলাফত মজলিসের পরামর্শ সভা মুফতি মাহবুবুর রহমান নবাবগঞ্জীকে দেখতে হাসপাতালে ঢাকা জেলা জমিয়ত নেতৃবৃন্দ আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় বিজয়ী হাফেজদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী ‘বাকস্বাধীনতা-সম্মানহানি বিবেচনায় সাইবার আইন সংশোধন করা হবে’  দেখাও সরল পথ চট্টগ্রামের নিউমার্কেটে কাপড়ের গুদামে আগুন

মুন্সীগঞ্জে ১২ লাইব্রেরি পেল ৪ হাজার বই

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মুন্সীগঞ্জ প্রতিনিধি

মুন্সীগঞ্জে ১২টি লাইব্রেরিকে ৪ হাজার ৩৯৪টি বই উপহার দেওয়া হয়েছে। প্রথম আলো ট্রাস্টের সহযোগিতায় ও বিকাশের উদ্যোগে এসব বই বিতরণ করা হয়।

বুধবার বেলা সাড়ে ১১টার দিকে মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সাংবাদিক সফিউদ্দিন আহমেদ মিলনায়তনে মুন্সীগঞ্জ  বন্ধুসভার পরিচালনায় এ বই বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শিক্ষক,সাংবাদিক জিতু রায়। বই বিতরণ অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন প্রথম আলোর মুন্সীগঞ্জ  প্রতিনিধি ফয়সাল হোসেন।

বিকাশ এ বছর সুবিধাবঞ্চিত শিক্ষাপ্রতিষ্ঠান, পাঠাগার ও বৃদ্ধাশ্রমে ১ লাখ ২০ হাজার বই বিতরণের উদ্যোগ নিয়েছে। এ উদ্যোগের সহযোগী হিসেবে কাজ করছে প্রথম আলো ট্রাস্ট।

এদিন ভাগ্যকুল পাঠাগার ও সাংস্কৃতিক কেন্দ্র,গ্রন্থকুঞ্জ সার্বজনীন পাঠাগার, মুন্সীগঞ্জ কালেক্টরেট কিশোলয় কিন্ডারগার্টেন স্কুল লাইব্রেরি, রহমান  মাস্টার স্মৃতি পাঠাগার, পূর্বরাখি জ্ঞানের আলো পাঠাগার, আবদুল হাকিম বিক্রমপুরী স্মৃতিপাঠাগার, খাঁনবাড়ি জালালউদ্দিন স্মৃতি পাঠাগার, প্রবাসী ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন পাবলিক লাইব্রেরি, টেংগারচর রাজিয়া কাদের আদর্শ উচ্চ বিদ্যালয় লাইব্রেরি, মুন্সীগঞ্জ কলেজ লাইব্রেরি, মরহুম আব্দুল ইউসুফ মামুন স্মৃতি পাঠাগার ও আলাল স্মৃতি পাঠাগার নামে ১২টি লাইব্রেরির প্রতিনিধিদের হাতে বই তুলে দেওয়া হয়।

বই বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- শিক্ষাবিদ  খালেদা খানম, বিকাশ কমিউনিকেশন করর্পোরেটের মহাব্যবস্থাপক রুখসানা মিলি, সহকারী কমিউনিকেশন করর্পোরেটের ব্যবস্থাপক সোহেল হোসেন, প্রথম আলো ট্রাস্টের কর্মসূচি ব্যবস্থাপক গোলাম রব্বানী ও নাজিম উদ্দিন প্রমুখ।

অনুষ্ঠানে বই পেয়ে খুশি হন লাইব্রেরির প্রতিনিধিরা। তাদের পছন্দের লেখক, ছড়া, গল্প, উপন্যাস, আরবি শিক্ষার বই পেয়ে বিকাশ ও প্রথম আলোকে ধন্যবাদ জানান।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ