রবিবার, ২৯ নভেম্বর ২০২৬ ।। ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৯ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
সফর শেষে পাকিস্তান ফিরে গেলেন মাওলানা হানিফ জালান্ধরি ইফার ৬৯ একর বেদখলি জমি ১৫ দিনের মধ্যে উদ্ধারের সুপারিশ খিদমাহ হাসপাতালে হজযাত্রীদের জন্য বিশেষ ছাড় দলীয় স্বার্থের কারণে সংস্কার ও বিচার নিশ্চিত হয়নি: পীর সাহেব চরমোনাই ৭ দলীয় ঐক্য না হলে এককভাবে নির্বাচনের প্রস্তুতি নেবে খেলাফত আন্দোলন গণভোটের রায় উপেক্ষা করলে সরকারকে সহযোগিতা নয়: আমিরে মজলিস ‘ইসলামি আদর্শে উজ্জীবিত হয়ে যোগ্য নেতৃত্ব গড়তে হবে’ মাওলানা ফজলুর রহমানের বাড়ি সিলগালায় ক্ষুব্ধ মুফতি তাকী উসমানী বিশ্বজুড়ে আলোচনায় 'রিজালুল ফজর', বাড়ছে জনপ্রিয়তা বুলডোজার আতঙ্কে পানির দামে জমি বিক্রি করছেন আসামের মুসলিমরা!

মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল স্কুলছাত্রের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ফেনী প্রতিনিধি

ফেনীর পাঁছগাছিয়ায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে সাকিব নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে। বুধবার দুপুরে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের সাথে ধাক্কা লেগে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

সাকিব ফেনীর পাঁছগাছিয়া ইউনিয়নের দেলু চেয়ারম্যান বাড়ির মোমিনের ছেলে। সে পাঁছগাছিয়ার এজেড খান মেমোরিয়াল বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী ছিল।

নিহতের স্বজনরা জানায়, সাকিব পাঁছগাছিয়ায় মামার হোটেলের সামনে থেকে বড় ভাইয়ের মোটরসাইকেল নিয়ে তেমুহনীর দিকে যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে।

ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মর্ম সিংহ এ খবর নিশ্চিত করেন।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ