বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ ।। ২ আশ্বিন ১৪৩৩ ।। ৬ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
স্থানীয় নির্বাচন: ভোটকেন্দ্রের অচল সিসি ক্যামেরা সচলের নির্দেশ ইসির হাওরে হাঁস চড়াতে গিয়ে বজ্রপাতে খামারির মৃত্যু কুষ্টিয়ায় মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে নিহত ১ নেপালের বন্যায় সহায়তার জন্য প্রধানমন্ত্রীকে বালেন্দ্র শাহের কৃতজ্ঞতা  স্থানীয় সরকার শক্তিশালী করতে নরওয়ের সহযোগিতা চান এলজিআরডিমন্ত্রী পথশিশুদের জন্য সুরক্ষা কেন্দ্র নির্মাণ করছে বাবুস সালাম ফাউন্ডেশন মুসলমানরা সব বিষয়ে আপস করতে পারে, ধর্ম ও ঈমানে নয়: আরশাদ মাদানী চট্টগ্রামে বাংলাদেশ খেলাফত মজলিসের পরামর্শ সভা মুফতি মাহবুবুর রহমান নবাবগঞ্জীকে দেখতে হাসপাতালে ঢাকা জেলা জমিয়ত নেতৃবৃন্দ আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় বিজয়ী হাফেজদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী

অবৈধভাবে বালু উত্তোলনে ৪ লাখ টাকা জরিমানা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মানিকগঞ্জ প্রতিনিধি

মানিকগঞ্জের শিবালয় উপজেলার যমুনা নদীতে কাটার মেশিন দিয়ে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে সংশ্লিষ্ট ৪ জনকে ৪ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার উপজেলার চর শিবালয় এলাকায় অভিযান চালিয়ে এ দণ্ড দেন এসএম ফয়েজ উদ্দিনের ভ্রাম্যমাণ আদালত।

দণ্ডিতরা হলেন- মানিকগঞ্জের শিবালয় উপজেলার অন্বয়পুর এলাকার হানিফ মল্লিকের ছেলে সাইদুল ইসলাম (৩৭), সফিকুল ইসলামের ছেলে রুবেল আহামেদ (৩৫), ভোলার চরফ্যাশনের চর নলুয়া এলাকার মো: হান্নানের ছেলে মো: রাকিব চৌধুরী (২৬) ও নড়াইল জেলার লোহাগড়ার লাহড়ীরা এলাকার দাউদ মোল্লার ছেলে নূর মোহাম্মদ (৩৬)।

বিষয়টি নিশ্চিত করে শিবালয় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এসএম ফয়েজ উদ্দিন জানান, চরশিবালয় এলাকায় যমুনা নদীতে কাটারের সাহায্যে অবৈধভাবে বালু উত্তোলন করছে অসাধু কিছু ব্যবসায়ী। এমন সংবাদেরভিত্তিতে ওই এলাকায় অভিযান চালিয়ে অবৈধ বালু ব্যবসার সাথে সংশ্লিষ্ট ৪ জনকে ৪ লক্ষ টাকা জরিমানা করা হয়। কাটার দিয়ে নদী থেকে বালু উত্তোলন করে নদীর পারে সংরক্ষণ ও ক্রয়-বিক্রয় করা দণ্ডনীয় অপরাধ। এ ধরনের অপরাধের সাথে কেউ জড়িত হলে বা থাকলে তাদের আইনের আওতায় নিয়ে আসা হবে।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ