রবিবার, ২৯ নভেম্বর ২০২৬ ।। ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৯ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
সফর শেষে পাকিস্তান ফিরে গেলেন মাওলানা হানিফ জালান্ধরি ইফার ৬৯ একর বেদখলি জমি ১৫ দিনের মধ্যে উদ্ধারের সুপারিশ খিদমাহ হাসপাতালে হজযাত্রীদের জন্য বিশেষ ছাড় দলীয় স্বার্থের কারণে সংস্কার ও বিচার নিশ্চিত হয়নি: পীর সাহেব চরমোনাই ৭ দলীয় ঐক্য না হলে এককভাবে নির্বাচনের প্রস্তুতি নেবে খেলাফত আন্দোলন গণভোটের রায় উপেক্ষা করলে সরকারকে সহযোগিতা নয়: আমিরে মজলিস ‘ইসলামি আদর্শে উজ্জীবিত হয়ে যোগ্য নেতৃত্ব গড়তে হবে’ মাওলানা ফজলুর রহমানের বাড়ি সিলগালায় ক্ষুব্ধ মুফতি তাকী উসমানী বিশ্বজুড়ে আলোচনায় 'রিজালুল ফজর', বাড়ছে জনপ্রিয়তা বুলডোজার আতঙ্কে পানির দামে জমি বিক্রি করছেন আসামের মুসলিমরা!

হিলিতে বাজার তদারকি করলেন জেলা প্রশাসক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

হিলি সংবাদদাতা>>

হিলি বাজার পরিদর্শন করেছেন দিনাজপুর জেলার নবনিযুক্ত জেলা প্রশাসক রফিকুল ইসলাম।

আজ মঙ্গলবার সকাল ১১টায় তিনি ভারত সীমান্তবর্তী হিলি বাজার পরিদর্শনে আসেন।

এ সময় পেঁয়াজ, আলু, ডিম, চাল সহ বিভিন্ন মসলা পন্যের বাজার ও কাঁচাবাজার পরিদর্শন করেন। প্রতিটি দোকানে মূল্য তালিক ঝোলানো, পন্যের পাকা রশিদ রাখা, অতিরিক্ত মুনাফা না করা সহ বিভিন্ন বিষয়ে দোকানীদের সাথে কথা বলেন।

দিনাজপুর ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মমতাজ বেগম, হাকিমপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা অমিত রায়, বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আরমান আলী প্রধান, আমদানি রফতানিকারক গ্রুপের সভাপতি সাখাওত হোসেন শিল্পী সহ অন্যরা উপস্থিত ছিলেন।

পরে উপজেলা পরিষদ সভাকক্ষে বন্দরের আমদানি রফতানিকারক ব্যবসায়ীদের সাথে তিনি মতবিনিময় করেন। এসময় বন্দরের আমদানি রফতানি কার্যক্রম গতিশীল রাখতে ব্যবসায়ীদের তিনি সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন।

কেএল/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ