বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ ।। ২ আশ্বিন ১৪৩৩ ।। ৬ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
হাওরে হাঁস চড়াতে গিয়ে বজ্রপাতে খামারির মৃত্যু কুষ্টিয়ায় মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে নিহত ১ নেপালের বন্যায় সহায়তার জন্য প্রধানমন্ত্রীকে বালেন্দ্র শাহের কৃতজ্ঞতা  স্থানীয় সরকার শক্তিশালী করতে নরওয়ের সহযোগিতা চান এলজিআরডিমন্ত্রী পথশিশুদের জন্য সুরক্ষা কেন্দ্র নির্মাণ করছে বাবুস সালাম ফাউন্ডেশন মুসলমানরা সব বিষয়ে আপস করতে পারে, ধর্ম ও ঈমানে নয়: আরশাদ মাদানী চট্টগ্রামে বাংলাদেশ খেলাফত মজলিসের পরামর্শ সভা মুফতি মাহবুবুর রহমান নবাবগঞ্জীকে দেখতে হাসপাতালে ঢাকা জেলা জমিয়ত নেতৃবৃন্দ আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় বিজয়ী হাফেজদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী ‘বাকস্বাধীনতা-সম্মানহানি বিবেচনায় সাইবার আইন সংশোধন করা হবে’ 

খাগড়াছড়িতে জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

নুরুল কবির আরমান,
খাগড়াছড়ি প্রতিনিধি

হুফফাজুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশ খাগড়াছড়ি জেলা শাখার ব্যবস্থাপনায় জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতা ও উত্তীর্ণদের পুরষ্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

আজ (১২নভেম্বর) মঙ্গলবার খাগড়াছড়ি কালেক্টর জামে মসজিদের সকাল ৯ টায় বিভিন্ন উপজেলা আগত হিফজ বিভাগের ছাত্রদের প্রতিযোগিতা শুরু হয়ে  দুপুর ১টায় শেষ হয় । বিকাল সাড়ে ৪টায় প্রতিযোগীতায় উত্তীর্ণদের মাঝে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।

ফাউন্ডেশন এর জেলা সভাপতি মাওলানা হাফিজ হাবিবুল্লাহ জাহাঙ্গীর এর সভাপতিত্বে ও মাওলানা মহিউদ্দিন বিন সু্রুজের সঞ্চালনায় পুরস্কার বিতরণের পূর্বে প্রধান অতিথি হিসেবে  ফাউন্ডেশনের চট্টগ্রাম বিভাগীয় সাধারণ সম্পাদক মাওলানা হাফেজ জামাল উদ্দিন , মাটিরাঙ্গা কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা হারুনুর রশিদ , খাগড়াছড়ি পুরাতন পুলিশ লাইন জামে মসজিদের খতিব মাওলানা ইমাম উদ্দিন কাসেমী ,মাটিরাঙ্গা দারুল উলুম মাদ্রাসার পরিচালক মাওলানা আব্দুর রহমান ফারুকী, জেলা সেক্রেটারী হাফেজ মুহাম্মদ নাসির উদ্দিন প্রমুখ বক্তব্য রাখেন।

কেএল/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ