বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ ।। ২ আশ্বিন ১৪৩৩ ।। ৬ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
হাওরে হাঁস চড়াতে গিয়ে বজ্রপাতে খামারির মৃত্যু কুষ্টিয়ায় মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে নিহত ১ নেপালের বন্যায় সহায়তার জন্য প্রধানমন্ত্রীকে বালেন্দ্র শাহের কৃতজ্ঞতা  স্থানীয় সরকার শক্তিশালী করতে নরওয়ের সহযোগিতা চান এলজিআরডিমন্ত্রী পথশিশুদের জন্য সুরক্ষা কেন্দ্র নির্মাণ করছে বাবুস সালাম ফাউন্ডেশন মুসলমানরা সব বিষয়ে আপস করতে পারে, ধর্ম ও ঈমানে নয়: আরশাদ মাদানী চট্টগ্রামে বাংলাদেশ খেলাফত মজলিসের পরামর্শ সভা মুফতি মাহবুবুর রহমান নবাবগঞ্জীকে দেখতে হাসপাতালে ঢাকা জেলা জমিয়ত নেতৃবৃন্দ আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় বিজয়ী হাফেজদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী ‘বাকস্বাধীনতা-সম্মানহানি বিবেচনায় সাইবার আইন সংশোধন করা হবে’ 

লালমনিরহাটে  ট্রেনে কাটা পরে  ৪ শ্রমিকের মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

লালমনিরহাট প্রতিনিধি

লালমনিরহাটে রেলওয়ে ডিভিশনের পাটগ্রাম উপজেলার বাউরা আলাউদ্দিন নগর স্টেশন এলাকায় ট্রেনে কাটা পড়ে চারজন শ্রমিকের মৃত্যু হয়েছে। সোমবার সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- পাটগ্রাম উপজেলার জোংড়া ইউনিয়নের ইসলামপুর গ্রামের আজিজার রহমান (৬৫), মোবারক হোসেন (৫৫), মকবুল হোসেন (৪৫) ও একই ইউনিয়নের মমিনপুর গ্রামের আব্দুল ওহাব (৪২)।

সংশিলিষ্ট সূত্র ও স্থানীয়রা জানায়, সন্ধ্যায় লালমনিরহাট বুড়িমারী রেলরুটের আলাউদ্দিন নগর স্টেশন এলাকার সামান্য দূরত্বের এক ধান ক্ষেতের ধান চুক্তিভিত্তিক রেটে কাজ শেষ করে ফিরছিল। এক পর্যায়ে তারা রেললাইনের ওপর বসে ওই মজুরির টাকা ভাগ বাটোয়ারা করার কাজে ব্যস্ত ছিল। এসময় বুড়িমারী স্টেশন থেকে ছেড়ে আসা শান্তাহারগামী করতোয়া এক্সপ্রেস ট্রেনটিতে তারা কাটা পরে মারা যায়।

বিষয়টি নিশ্চিত করে পাটগ্রাম স্টেশন মাস্টার নুর আলম বলেন, স্থানীয়রা তাদের লাশ বাড়িতে নিয়ে গেছে বলে শুনেছি। এ বিষয়ে লালমনিরহাট রেলওয়ে থানা পুলিশকে জানানো হয়েছে বলেও জানান তিনি।

এ ঘটনায় লালমনিরহাট রেলওয়ে জিআরপি থানার ইনচার্জ উপ-পরিদর্শক আল মোমেন বলেন, সন্ধ্যা সোয়া পাঁচটার দিকে রেললাইনে কাটা পরে চারজনের মৃত্যু হয়েছে। তারা কি কারণে লাইনের ওপর বসেছিল- তা তদন্ত করে বলা যাবে।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ