বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ ।। ২ আশ্বিন ১৪৩৩ ।। ৬ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
হাওরে হাঁস চড়াতে গিয়ে বজ্রপাতে খামারির মৃত্যু কুষ্টিয়ায় মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে নিহত ১ নেপালের বন্যায় সহায়তার জন্য প্রধানমন্ত্রীকে বালেন্দ্র শাহের কৃতজ্ঞতা  স্থানীয় সরকার শক্তিশালী করতে নরওয়ের সহযোগিতা চান এলজিআরডিমন্ত্রী পথশিশুদের জন্য সুরক্ষা কেন্দ্র নির্মাণ করছে বাবুস সালাম ফাউন্ডেশন মুসলমানরা সব বিষয়ে আপস করতে পারে, ধর্ম ও ঈমানে নয়: আরশাদ মাদানী চট্টগ্রামে বাংলাদেশ খেলাফত মজলিসের পরামর্শ সভা মুফতি মাহবুবুর রহমান নবাবগঞ্জীকে দেখতে হাসপাতালে ঢাকা জেলা জমিয়ত নেতৃবৃন্দ আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় বিজয়ী হাফেজদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী ‘বাকস্বাধীনতা-সম্মানহানি বিবেচনায় সাইবার আইন সংশোধন করা হবে’ 

মিছিলে সামনে দাঁড়ানো নিয়ে উপজেলা বিএনপির আহ্বায়ক লাঞ্ছিত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

নোয়াখালী প্রতিনিধি:

নোয়াখালীর কোম্পানীগঞ্জে মিছিলের সামনে দাঁড়ানোকে কেন্দ্র করে উপজেলা বিএনপির আহ্বায়ক নুরুল আলম সিকদারকে লাঞ্ছিত করার অভিযোগ পাওয়া গেছে। 

সোমবার (১১ নভেম্বর) দুপুর ১২টার দিকে উপজেলা পরিষদের ভিতরে এই ঘটনা ঘটে। 

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক বিএনপি নেতা জানান, উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের উদ্যেগে সোমবার বেলা ১১টার দিকে উপজেলার বসুরহাট বাজারে ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সমাবেশ ও র‌্যালির আয়োজন করে। সমাবেশ শেষে র‌্যালিতে সামনে দাঁড়ানোকে কেন্দ্র করে উপজেলা বিএনপির সদস্য ও সরকারি মুজিব কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি আমেরিকা প্রবাসী কামাল উদ্দিনকে ধাক্কা দেয় উপজেলা বিএনপির আহ্বায়ক নুরুল আলম সিকদার। র‌্যালি শেষে এই ঘটনার জের ধরে কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদের ভিতরে বিএনপি নেতা কামাল উপজেলা বিএনপির আহ্বায়ক সিকদারের সাথে বাগতিন্ডায় জড়ায়। একপর্যায়ে সেখানে বিএনপি নেতা কামাল ও সিকদারের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। ওই সময় কামালের কয়েকজন অনুসারী উপজেলা বিএনপির আহ্বায়ক সিকদারের পরনে থাকা শার্ট ছিঁড়ে দেয়। 

অভিযোগের বিষয়ে জানতে কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সদস্য ও সরকারি মুজিব কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি আমেরিকা প্রবাসী কামাল উদ্দিন বলেন, ৫ আগস্টের পর থেকে উপজেলা বিএনপির আহ্বায়ক সিকদার এখানে নানা মুখি অপকর্ম চালিয়ে যাচ্ছে। ৭ নভেম্বর উপলক্ষে আয়োজিত সমাবেশে উপজেলা বিএনপির আহ্বায়ক আমাকে ও প্রবাসী বিএনপি নেতাদের নিয়ে সাংঘর্ষিক বক্তব্য দেয়। এরপর র‌্যালিতে তিনি আমাকে ধাক্কা দেয়। পরে র‌্যালি শেষে উপজেলা পরিষদের ভিতরে সিকদার আমার দিকে তেড়ে আসে। ওই আমার অনুসারীদের সাথে তার কি হয়েছে আমি জানিনা।     

যোগাযোগ করা হলে কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক নুরুল আলম সিকদার লাঞ্ছিত হওয়ার অভিযোগ নাকচ করে দিয়ে বলেন, কিছু নেতা গত ৫ বছর বিদেশে ছিলেন, ঘরে ছিলেন। ৫ আগস্টের আগে ঘরে ছিলেন। এখন তারা সামনে দিয়ে হাঁটতে চায়। এটা হয়তো অনেক কর্মি টলারেট করে না।  এটা নিয়ে ধাক্কাধাক্কি হয়েছে।  এক প্রশ্নের জবাবে তিনি দাবি করেন, তবে তার সাথে ধাক্কাধাক্কি বা অপ্রতীকর কিছু ঘটেনি।     

হাআমা/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ