বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ ।। ২ আশ্বিন ১৪৩৩ ।। ৬ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
হাওরে হাঁস চড়াতে গিয়ে বজ্রপাতে খামারির মৃত্যু কুষ্টিয়ায় মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে নিহত ১ নেপালের বন্যায় সহায়তার জন্য প্রধানমন্ত্রীকে বালেন্দ্র শাহের কৃতজ্ঞতা  স্থানীয় সরকার শক্তিশালী করতে নরওয়ের সহযোগিতা চান এলজিআরডিমন্ত্রী পথশিশুদের জন্য সুরক্ষা কেন্দ্র নির্মাণ করছে বাবুস সালাম ফাউন্ডেশন মুসলমানরা সব বিষয়ে আপস করতে পারে, ধর্ম ও ঈমানে নয়: আরশাদ মাদানী চট্টগ্রামে বাংলাদেশ খেলাফত মজলিসের পরামর্শ সভা মুফতি মাহবুবুর রহমান নবাবগঞ্জীকে দেখতে হাসপাতালে ঢাকা জেলা জমিয়ত নেতৃবৃন্দ আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় বিজয়ী হাফেজদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী ‘বাকস্বাধীনতা-সম্মানহানি বিবেচনায় সাইবার আইন সংশোধন করা হবে’ 

১৯ মাস পর হিলি স্থলবন্দর দিয়ে চাল আমদানি শুরু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

হিলি (দিনাজপুর) প্রতিনিধি

সরকার শুল্ক প্রত্যাহার করে নেওয়ায় দীর্ঘ ১৯ মাস ১০ দিন পর দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে চাল আমদানি শুরু হয়েছে। সোমবার দুপুরে ভারত থেকে চালবোঝাই তিনটি ট্রাক বন্দরে প্রবেশের মধ্যদিয়ে এ কার্যক্রম শুরু হয়। সাইরাম এন্টারপ্রাইজ নামে একটি আমদানিকারক প্রতিষ্ঠান ভারতের পশ্চিমবঙ্গ থেকে এসব চাল আমদানি করেছে। তিনটি ট্রাকে প্রায় ১২০ টন চাল আমদানি হয়েছে। আমদানিকৃত প্রতিকেজি চাল ৪৮ থেকে ৫০ টাকায় বিক্রি হবে বলে জানান ব্যবসায়ীরা।

আমদানিকারকরা জানান, দেশের বাজারে চালের দাম বৃদ্ধি পাওয়ায় সরকার আমদানিতে শুল্ক প্রত্যাহার করে নেয়। ফলে সোমবার থেকে চাল আমদানি শুরু হয়েছে। ভারতও চাল রপ্তানিতে মূল্য উন্মুক্ত করে দেওয়ায় আমদানি বাড়বে এবং দেশের বাজারে দাম দ্রুত নিয়ন্ত্রণে আসবে।

এই বন্দরের ১০ থেকে ১৫ জন আমদানিকারক এখন পর্যন্ত ৩০ থেকে ৩২ হাজার টন চাল আমদানির আইপি অনুমতি পেয়েছে। ২০২৩ সালের ৩০ মার্চ সবশেষ এই বন্দর দিয়ে ভারত থেকে চাল আমদানি হয়েছিল।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ