রবিবার, ২৯ নভেম্বর ২০২৬ ।। ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৯ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
সফর শেষে পাকিস্তান ফিরে গেলেন মাওলানা হানিফ জালান্ধরি ইফার ৬৯ একর বেদখলি জমি ১৫ দিনের মধ্যে উদ্ধারের সুপারিশ খিদমাহ হাসপাতালে হজযাত্রীদের জন্য বিশেষ ছাড় দলীয় স্বার্থের কারণে সংস্কার ও বিচার নিশ্চিত হয়নি: পীর সাহেব চরমোনাই ৭ দলীয় ঐক্য না হলে এককভাবে নির্বাচনের প্রস্তুতি নেবে খেলাফত আন্দোলন গণভোটের রায় উপেক্ষা করলে সরকারকে সহযোগিতা নয়: আমিরে মজলিস ‘ইসলামি আদর্শে উজ্জীবিত হয়ে যোগ্য নেতৃত্ব গড়তে হবে’ মাওলানা ফজলুর রহমানের বাড়ি সিলগালায় ক্ষুব্ধ মুফতি তাকী উসমানী বিশ্বজুড়ে আলোচনায় 'রিজালুল ফজর', বাড়ছে জনপ্রিয়তা বুলডোজার আতঙ্কে পানির দামে জমি বিক্রি করছেন আসামের মুসলিমরা!

শেরপুরে বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র হত্যা মামলায় সাবেক ছাত্রলীগ নেতা গ্রেফতার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
জাকারিয়া বিষু

সুজন সেন, শেরপুর প্রতিনিধি:

শেরপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হত্যা মামলাসহ ৪ মামলায় সাবেক ছাত্রলীগ নেতা ও জেলা পরিষদের সাবেক সদস্য জাকারিয়া বিষুকে (৪৫) গ্রেফতার করেছে পুলিশ।

আজ রবিবার বিকেলে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

এর আগে শনিবার রাতে জেলা শহরের নবীনগর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। বিষু ওই এলাকার হেজা মুন্সীর ছেলে।

বিষয়টি নিশ্চিত করেছেন কোর্ট পুলিশ পরিদর্শক জিয়াউর রহমান।

সদর থানার ওসি জুবায়দুল আলম বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে মাহবুব ও সবুজ হত্যাসহ ৪ মামলার আসামি জাকারিয়া বিষুকে অভিযান চালিয়ে গ্রেফতার করে আদালতে সোপর্দ করা হয়েছে। আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।

হাআমা/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ