বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ ।। ২ আশ্বিন ১৪৩৩ ।। ৬ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
স্থানীয় নির্বাচন: ভোটকেন্দ্রের অচল সিসি ক্যামেরা সচলের নির্দেশ ইসির হাওরে হাঁস চড়াতে গিয়ে বজ্রপাতে খামারির মৃত্যু কুষ্টিয়ায় মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে নিহত ১ নেপালের বন্যায় সহায়তার জন্য প্রধানমন্ত্রীকে বালেন্দ্র শাহের কৃতজ্ঞতা  স্থানীয় সরকার শক্তিশালী করতে নরওয়ের সহযোগিতা চান এলজিআরডিমন্ত্রী পথশিশুদের জন্য সুরক্ষা কেন্দ্র নির্মাণ করছে বাবুস সালাম ফাউন্ডেশন মুসলমানরা সব বিষয়ে আপস করতে পারে, ধর্ম ও ঈমানে নয়: আরশাদ মাদানী চট্টগ্রামে বাংলাদেশ খেলাফত মজলিসের পরামর্শ সভা মুফতি মাহবুবুর রহমান নবাবগঞ্জীকে দেখতে হাসপাতালে ঢাকা জেলা জমিয়ত নেতৃবৃন্দ আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় বিজয়ী হাফেজদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী

কুলাউড়ার ছাত্রলীগ নেতা ঢাকায় গ্রেফতার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিনিধি

সরকার ঘোষিত নিষিদ্ধ সংগঠন মৌলভীবাজারের কুলাউড়া উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবু সায়হাম রুমেলকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার এ তথ্য নিশ্চিত করেন কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গোলাম আপছার।

ওসি জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে কুলাউড়ায় হামলা ও মারধরের ঘটনায় রুমেলের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। শুক্রবার রাত ৩টার দিকে ঢাকার বাড্ডা থানা এলাকার একটি বাসা থেকে বাড্ডা থানা পুলিশের সহযোগিতায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

কুলাউড়া থানা ওসি আরও জানান, গত ৫ আগস্টের পর থেকে রুমেল আত্মগোপনে ছিল। তাকে গ্রেফতারের পর ঢাকা থেকে কুলাউড়ায় আনা হয়। পলাতক অন্য আসামিদেরও গ্রেফতারেও অভিযান অব্যাহত রয়েছে।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ