রবিবার, ২৯ নভেম্বর ২০২৬ ।। ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৯ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
দিনাজপুরে ১৩ ডিসেম্বর খতমে নবুওয়ত সম্মেলন, প্রস্তুতি সভা সফর শেষে পাকিস্তান ফিরে গেলেন মাওলানা হানিফ জালান্ধরি ইফার ৬৯ একর বেদখলি জমি ১৫ দিনের মধ্যে উদ্ধারের সুপারিশ খিদমাহ হাসপাতালে হজযাত্রীদের জন্য বিশেষ ছাড় দলীয় স্বার্থের কারণে সংস্কার ও বিচার নিশ্চিত হয়নি: পীর সাহেব চরমোনাই ৭ দলীয় ঐক্য না হলে এককভাবে নির্বাচনের প্রস্তুতি নেবে খেলাফত আন্দোলন গণভোটের রায় উপেক্ষা করলে সরকারকে সহযোগিতা নয়: আমিরে মজলিস ‘ইসলামি আদর্শে উজ্জীবিত হয়ে যোগ্য নেতৃত্ব গড়তে হবে’ মাওলানা ফজলুর রহমানের বাড়ি সিলগালায় ক্ষুব্ধ মুফতি তাকী উসমানী বিশ্বজুড়ে আলোচনায় 'রিজালুল ফজর', বাড়ছে জনপ্রিয়তা

নাব্য সংকটে আরিচা-কাজিরহাটে ফেরি চলাচল বন্ধ, দুর্ভোগে যাত্রীরা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মানিকগঞ্জ প্রতিনিধি

যমুনা নদীতে নাব্য সংকটের কারণে বন্ধ রয়েছে মানিকগঞ্জের আরিচা-কাজিরহাট নৌপথে ফেরি চলাচল। বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ দুর্ঘটনা এড়াতে শুক্রবার রাত ১১টা থেকে এই পথের ফেরি চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়। ফলে, আরিচা ও কাজিরহাট প্রান্তে পারাপারের অপেক্ষায় আছে তিন শতাধিক পণ্যবাহী ট্রাক, যা এই অঞ্চলের ব্যবসা-বাণিজ্য এবং যোগাযোগে মারাত্মক প্রভাব ফেলেছে।

আরিচা ফেরিঘাটে অপেক্ষমাণ চালকদের অভিযোগ, দীর্ঘসময় ফেরি বন্ধ থাকার ফলে পণ্য পরিবহনে তাদের বেশ সমস্যা হচ্ছে।

চালক আব্দুল কাদের বলেন, ফেরি বন্ধ হয়ে যাওয়ায় পণ্য সময়মতো গন্তব্যে পৌঁছানো সম্ভব হচ্ছে না। এতে আমাদের ব্যবসায়িক ক্ষতি হচ্ছে এবং খরচও বেড়ে যাচ্ছে।

কাজিরহাট প্রান্তেও একই পরিস্থিতি বিরাজ করছে। ট্রাকচালক জামà¦