মুন্সীগঞ্জ প্রতিনিধি
মুন্সীগঞ্জের গজারিয়ায় প্রতারণার মাধ্যমে বাড়িসহ এক প্রবাসীর প্রায় পৌনে দুই কোটি টাকার সম্পত্তি হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে মেয়ে এবং জামাইয়ের বিরুদ্ধে। সব হারিয়ে নিঃস্ব পরিবারটির এখন পথে বসার উপক্রম। নিজের সম্পত্তি ফিরে পেতে বাধ্য হয়ে আদালতে মামলা করেছেন তিনি। সেই মামলায় প্রতারক মেয়ে ও জামাইকে কারাগারে পাঠিয়েছে আদালত। ঘটনাটি ঘটেছে উপজেলার বালুয়াকান্দি ইউনিয়নের শান্তিনগর গ্রামে। ভুক্তভোগী প্রবাসীর নাম গিয়াস উদ্দিন।
জানা যায়, মেয়ে মৌরিন আফরিন রানী ও তার স্বামী মাহবুব আলম মনির তার কাছ থেকে প্রতারণার মাধ্যমে বাড়িসহ প্রায় পৌনে দুই কোটি টাকার সম্পদ হাতিয়ে নিয়েছেন। জমি কেনার নামে ৩২ লাখ, সেই জমিতে বিল্ডিং করার জন্য ৭০ লাখ এবং বিভিন্ন সময় পাঠানো আরো ৭৩ লাখ টাকাসহ মোট ১ কোটি ৭৫ লক্ষ টাকার সম্পদ হাতিয়ে নিয়েছেন তারা।
ভুক্তভোগী গিয়াস উদ্দিন বলেন, আমরা কুমিল্লার তিতাস উপজেলার বাসিন্দা ছিলাম। গত কয়েক বছর আগে আমার মেয়ে মৌরিন আফরিন রানীকে বালুয়াকান্দি ইউনিয়নের কাজিরগাঁও গ্রামের মাহফুজ মিয়ার ছেল