রবিবার, ২৯ নভেম্বর ২০২৬ ।। ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৯ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
দিনাজপুরে ১৩ ডিসেম্বর খতমে নবুওয়ত সম্মেলন, প্রস্তুতি সভা সফর শেষে পাকিস্তান ফিরে গেলেন মাওলানা হানিফ জালান্ধরি ইফার ৬৯ একর বেদখলি জমি ১৫ দিনের মধ্যে উদ্ধারের সুপারিশ খিদমাহ হাসপাতালে হজযাত্রীদের জন্য বিশেষ ছাড় দলীয় স্বার্থের কারণে সংস্কার ও বিচার নিশ্চিত হয়নি: পীর সাহেব চরমোনাই ৭ দলীয় ঐক্য না হলে এককভাবে নির্বাচনের প্রস্তুতি নেবে খেলাফত আন্দোলন গণভোটের রায় উপেক্ষা করলে সরকারকে সহযোগিতা নয়: আমিরে মজলিস ‘ইসলামি আদর্শে উজ্জীবিত হয়ে যোগ্য নেতৃত্ব গড়তে হবে’ মাওলানা ফজলুর রহমানের বাড়ি সিলগালায় ক্ষুব্ধ মুফতি তাকী উসমানী বিশ্বজুড়ে আলোচনায় 'রিজালুল ফজর', বাড়ছে জনপ্রিয়তা

চবি ছাত্র অধিকার পরিষদের নেতৃত্বে তামজিদ-রোমান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

সৈয়ব আহমেদ সিয়াম
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শাখার আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের তামজিদ উদ্দিনকে আহ্বায়ক এবং বাংলাদেশ স্টাডিজ বিভাগের মো. রোমান রহমানকে সদস্যসচিব মনোনীত হয়।

বুধবার (৬ নভেম্বর) রাতে সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি বিন ইয়ামিন মোল্লা ও সাধারণ সম্পাদক নাজমুল হাসান ২১ সদস্যের এ আহ্বায়ক কমিটি অনুমোদন করেন। 

কমিটির অন্যান্য সদস্যরা হলেন হাসান উদ্দিন, এম. এ. সাঈদ, আবু হানিফ, আল ইবনুল হাসান অন্তর, মো. সৈকত হোসেন, সায়েদ্যুল ইসলাম রাফি, তাহসান হাবিব, জাহিদ হাসান, শাহ মো. মাহফুজুর রহমান, হাবিবুর রহমান হাবিব, মো. মারুফ খান, মো. সবুজ, মো. মোজাহিদুল্লাহ, মো. দিদার মাহমুদ, কাজী বেলাল হোসেন, শাহরিয়ার মুনিম সাবিদ, মো. মেহেদি হাসান, রায়হান আব্দুল্লাহ, এম ফরহাদ উদ্দীন রানা।

এনএ/